১১ জুলাই ২০২৬, শনিবার, ২৬ আষাঢ় ১৪৩৩
১১ জুলাই ২০২৬, শনিবার, ২৬ আষাঢ় ১৪৩৩

১ ঘন্টার মধ্যেই চুরি যাওয়া বাইক সহ চোরকে গ্রেপ্তার রাজনগরে

খান আরশাদ, বীরভূম:

রাজনগরে চুরি যাওয়া মোটরবাইক মাত্র এক ঘণ্টার মধ্যেই উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় রাজনগর বাসস্ট্যান্ড এলাকায়। স্থানীয় ব্যবসায়ী বুদ্ধদেব চৌধুরী প্রতিদিনের মতো তাঁর দোকানের পাশে বাইকটি রেখে কাজ করছিলেন। সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ হঠাৎ লোডশেডিং হলে অন্ধকারের সুযোগে দুষ্কৃতীরা বাইকটি চুরি করে পালায়।

কিছুক্ষণ পর বিষয়টি টের পেয়ে বুদ্ধদেববাবু খোঁজাখুঁজি শুরু করেন। পরে তিনি রাজনগর থানার ভিলেজ পুলিশ দেবাশীষ ওঝাকে বিষয়টি জানান। খবর পেয়ে থানার ওসি ঝুমুর সিনহার নির্দেশে তৎক্ষণাৎ তল্লাশি অভিযান শুরু হয়। পাশাপাশি আশেপাশের থানাগুলিকেও সতর্ক করা হয়।

তদন্তে দ্রুত অগ্রগতি হয় এবং বিভিন্ন সূত্রে খবর পেয়ে পুলিশ স্থানীয় বাসিন্দা সুরজ খানকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। জেরায় সে স্বীকার করে যে বিদ্যুৎ বিভ্রাটের সুযোগে সে বাইকটি চুরি করে পাশের একটি জঙ্গলে লুকিয়ে রেখেছে। তার দেখানো মতে পুলিশ সেখান থেকে বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

অভিযুক্ত সুরজ খানকে গ্রেফতার করে পুলিশ মামলা রুজু করেছে। শনিবার সকালে এএসআই মদন সরকারের তত্ত্বাবধানে তাকে সিউড়ি আদালতে পেশ করা হয়। ঘটনার সঙ্গে অন্য কোনো চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

অত্যন্ত দ্রুততার সঙ্গে চুরি যাওয়া বাইক উদ্ধারে রাজনগর থানার পুলিশের তৎপরতায় খুশি এলাকাবাসী ও বাইকের মালিক। তাঁরা পুলিশের এই ভূমিকার প্রশংসা করেছেন।

চোর ভেবেছিল বিদ্যুৎ বিভ্রাটের সুযোগ নিয়ে বাইক চুরি করে চম্পট দেবে কিন্তু মাত্র এক ঘণ্টার মধ্যেই সে রাজনগর থানার পুলিশের জালে জড়িয়ে যায়। সিসিটিভি ক্যামেরার ফুটেজ ছাড়াই বিভিন্ন সূত্রের সাহায্য নিয়ে পুলিশ নিমেষের মধ্যেই সাফল্য পেয়ে যায়।

এমবাপে–দেম্বেলেদের ফ্রান্সকে থামাবে কে?

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

১ ঘন্টার মধ্যেই চুরি যাওয়া বাইক সহ চোরকে গ্রেপ্তার রাজনগরে

আপডেট : ২১ মার্চ ২০২৬, শনিবার