নিজস্ব সংবাদদাতা : প্রতি বছরের মত এবছরও ২১ এপ্রিল মঙ্গলবার ধনিয়াখালীর হাট কামালপুর ভাঙ্গা গড়া ক্লাব বাংলার নববর্ষকে স্বাগত জানিয়ে হাট কামালপুর গ্রামে সারা রাত্রি ব্যাপি এক বিরাট মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও সংবর্ধনা সভার আয়োজন করা হয়। বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও কবি শেখ সিরাজ, বিশিষ্ট সমাজসেবী ও প্রখ্যাত ব্যবসায়ী শেখ সামসের আলী সহ আরো অনেকে। অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবী ও প্রখ্যাত ব্যবসায়ী শেখ সামসের আলী ও বিশিষ্ট সাংবাদিক ও কবি শেখ সিরাজকে মানপত্র ও পুষ্প স্তবক দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
এই অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল কলকাতার শঙ্খ ধ্বনি মিউজিক্যাল অর্কেস্ট্রার শিল্পীদের মনোরম সংগীত ও নৃত্যানুষ্ঠান। অনুষ্ঠানে পিয়ালী দেবনাথ, মিস স্বপ্না ও অভিজিৎ মিত্রের বাংলা ও হিন্দি গান গেয়ে দর্শক শ্রোতাদের মনোরঞ্জন করেন। কুহু, শুভ ও মৌলির চমৎকার নিত্যানুষ্ঠান দর্শক শ্রোতাদের মন ভরিয়ে দেয়। বিশেষ উল্লেখ্য, হাট কামালপুরে শেখ নুর ইসলাম ও ওসমান মন্ডলের সুদক্ষ পরিচালনা ও পরিকল্পনায় এই মনোজ্ঞ অনুষ্ঠানটি সর্বাঙ্গ সুন্দর হয়ে ওঠে। সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন পাপাই অধিকারী ও দীনু ধাড়া। হাজার হাজার দর্শক শ্রোতার উপস্থিতিতে এই অনুষ্ঠানটিকে ঘিরে এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
২২ এপ্রিল ২০২৬, বুধবার, ৮ বৈশাখ ১৪৩৩
BREAKING :
ধনিয়াখালীর হাট কামালপুরে সারা রাত্রি ব্যাপি বিরাট মনোরম বিচিত্রা অনুষ্ঠান ও সংবর্ধনা সভা
-
নতুন গতি - আপডেট : ২২ এপ্রিল ২০২৬, বুধবার
- 3
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder


















