০৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ২১ আশ্বিন ১৪৩৩

বিধায়কের নেতৃত্বে শহরে মহা মিছিল

সেখ সামসুদ্দিন : ১ মার্চঃ এসআইআর এর নামে লক্ষ লক্ষ বৈধ ভোটারের নাম বাদ ও বিবেচনাধীন রাখার প্রতিবাদে মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্যের নেতৃত্বে মেমারি শহরে মহা মিছিলের ডাক দেন। সেই মিছিলে কয়েক হাজার কর্মী সমর্থক যোগ দেন। মেমারি পৌরসভার সামনে থেকে মিছিল শুরু করে মেমারি বাজার রেলগেট সংলগ্ন পরিত্যক্ত মাল গুদামে শেষ করা হয়। মিছিলে বিধায়কের সঙ্গে ছিলেন ব্লক যুব সভাপতি সাবির আলি মণ্ডল, শহর যুব সভাপতি ফারুক আবদুল্লা, শহর সহ সভাপতি সৌরভ সাঁতরা, আশিষ ঘোষ দস্তিদার সহ বিভিন্ন নেতৃত্ব ও কর্মী সমর্থক বৃন্দ। মিছিল থেকে বিধায়ক বলেন যতদিন না বৈধ ভোটারদের নাম তালিকায় উঠেছে আন্দোলন চলবে। যুব সভাপতি বলেন বৈধ ভোটারদের নাম তুললে ও বিভিন্ন প্রকল্পের বকেয়া টাকা না দিলে বিজেপি নেতাদের কোনো অঞ্চলে প্রচার করতে দেবেন না, তাদের পোস্টে বেঁধে পেটানোর নিদান দেন।

জগৎবল্লভপুরে কংগ্রেসের বিডিও অভিযান, জ্ঞানেশ কুমারের কুশপুতুল দাহ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বিধায়কের নেতৃত্বে শহরে মহা মিছিল

আপডেট : ১ মার্চ ২০২৬, রবিবার