৩০ মে ২০২৬, শনিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
৩০ মে ২০২৬, শনিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

বীরভূমের ১১টি কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ঘোষণা, নতুন প্রার্থী হলেন কাজল শেখ

খান আরশাদ, বীরভূম:

ভোটের দিনক্ষণ ইতিমধ্যে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রাজ্যের ২৩ ও ২৯ এ এপ্রিল ভোটগ্রহণ করা হবে। বীরভূমে ভোটগ্রহণের দিন ধার্য হয়েছে ২৩ শে এপ্রিল।
ভোটের দিন ঘোষণা হতেই বিজেপি ও সিপিআইএম নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। মঙ্গলবার তৃণমূল কংগ্রেস ও রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করল। বীরভূম বরাবরই রাজনীতির সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সেই বীরভূমের ১১ টি আসনের প্রার্থী ঘোষণা করা হল তৃণমূলের পক্ষ থেকে।
সিউড়ি ও দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী কে হবেন, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই রাজনৈতিক চাপান-উতর চলছিল। অবশেষে ১১ টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল। সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিদায়ী বিধায়ক তথা বেশ কয়েকবার জেলাপরিষদের সভাধিপতির পদে আসীন ছিলেন বিকাশ রায়চৌধুরী। তাঁকে এবার টিকিট না দিয়ে সিউড়ির ভূমিপুত্র তথা কাউন্সিলর উজ্জ্বল চ্যাটার্জিকে তৃণমূল টিকিট দিল। অপরদিকে কাজল শেখকে প্রার্থী করা হল হাঁসন বিধানসভা কেন্দ্রের। দুবরাজপুরে কাজল শেখের ঘনিষ্ঠ বলে পরিচিত নরেশ চন্দ্র বাউরীকেই টিকিট দিল তৃণমূল।
এবারে বীরভূমের দুই প্রাক্তন বিধায়ক টিকিট পেলেন না। এর মধ্যে সিউড়ির বিদায়ী বিধায়ক বিকাশ রায়চৌধুরী, অন্যদিকে হাঁসন বিধানসভা কেন্দ্রের বিদায়ী বিধায়ক ডক্টর অশোক চট্টোপাধ্যায়।
প্রসঙ্গত: উল্লেখ্য এর আগের বিধানসভা নির্বাচনে বীরভূমে ১১ টি আসনের মধ্যে ১০টি আসনই তৃণমূলের দখলে ছিল। একটিমাত্র আসন দুবরাজপুর বিধানসভা। এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন বিজেপির অনুপ সাহা। সেই অনুপ সাহাকেই বিজেপি পুনরায় ওই কেন্দ্রের প্রার্থী করল।
এক নজরে বীরভূমের ১১ টি আসনের তৃণমূল প্রার্থী-
২৮৪ – দুবরাজপুর – নরেশ চন্দ্র বাউড়ি
২৮৫ – সিউড়ি – উজ্জ্বল চ্যাটার্জী
২৮৬ – বোলপুর – চন্দ্রনাথ সিনহা
২৮৭ – নানুর – বিধান চন্দ্র মাঝি
২৮৮ – লাভপুর – অভিজিৎ সিনহা ( রানা)
২৮৯ – সাইথিয়া – নীলাবতী সাহা
২৯০ – ময়ুরেশ্বর – অভিজিৎ রায়
২৯১ – রামপুরহাট – আশীষ ব্যানার্জী
২৯২ – হাঁসন – কাজল শেখ ( ফায়েজুল হক)
২৯৩ – নলহাটি – রাজেন্দ্র প্রসাদ সিং
২৯৪ – মুরারই – মোশারফ হোসেন

খনি-শিল্পাঞ্চলে শান্তিতে ঈদুজ্জোহা পালিত

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বীরভূমের ১১টি কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ঘোষণা, নতুন প্রার্থী হলেন কাজল শেখ

আপডেট : ১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার