২১ মে ২০২৬, বৃহস্পতিবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
২১ মে ২০২৬, বৃহস্পতিবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

চন্দ্রনাথ রথের খুনের জাল গুটিয়ে আনছে সিবিআই

আনজুম মুনীর: যতদূর জানা যাচ্ছে বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের হত্যার বিষয়টি ঠিক রাজনৈতিক নয়। এখনও পর্যন্ত সিবিআই ৪ জনকে গ্রেফতার করেছে এবং সকলেই ভিন রাজ্যের। তদন্ত যত এগোচ্ছে, বিস্ময় তত বাড়ছে। এবার চন্দ্রনাথ রথকে খুনের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল সিবিআই। বিনয় রাই নামে ওই অভিযুক্তকে উত্তরপ্রদেশের বারাণসী থেকে গ্রেফতার করা হয়েছে। ট্রানজিট রিমান্ডে কলকাতায় এনে বুধবার তাঁকে বারাসত আদালতে পেশ করা হবে।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, বছর চল্লিশের বিনয় উত্তরপ্রদেশের গাজিপুরের বাসিন্দা। বেশ কয়েকবছর আগেই বারাণসীতে চলে আসেন তিনি। সম্পত্তি কেনাবেচার কারবারে যুক্ত ছিলেন। বারাণসীর এক পুলিশকর্তা জানান, “বারাণসীর এক স্থানীয় আদালতে বিনয় রাইকে তুলে ২ দিনের ট্রানজিট রিমান্ডে নিয়েছে সিবিআই।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, চন্দ্রনাথ রথকে হত্যায় বিনয় রাই জড়িত বলে প্রমাণ পেয়েছে সিবিআই। তার ভিত্তিতেই তাঁর খোঁজ চালানো হয়। বারাণসীর রিজার্ভ পুলিশ লাইন এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। বিনয়ের বিরুদ্ধে এর আগেও খুন, খুনের চেষ্টা সহ একাধিক অপরাধের অভিযোগ রয়েছে। আরও জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে কলকাতায় আনা হচ্ছে।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের দুদিন পর গত ৬ মে রাতে খুন হন শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ। মধ্যমগ্রামে তাঁর গাড়ি থামিয়ে বাইক থেকে গুলি করা হয়। ঘটনার তদন্তে নেমে রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল (SIT) তিনজনকে গ্রেফতার করে। ধৃত ওই ৩ জনের নাম মায়াঙ্ক মিশ্র, রাজ সিং এবং ভিকি মৌর্য। এরপর ঘটনার তদন্তভার হাতে নিয়ে সিবিআই উত্তরপ্রদেশের বালিয়া থেকে রাজকুমার সিং নামে একজনকে গ্রেফতার করে। ধৃত ওই ৪ জনই ভিনরাজ্যের বাসিন্দা।

সর্বাধিক পাঠিত

জনকল্যাণমূলক প্রকল্পের শতভাগ বাস্তবায়নে বীরভূমের খয়রাশোলে মেগা পর্যালোচনা বৈঠকে বিধায়ক সহ আধিকারিকেরা –

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

চন্দ্রনাথ রথের খুনের জাল গুটিয়ে আনছে সিবিআই

আপডেট : ২০ মে ২০২৬, বুধবার