২১ অগাস্ট ২০২৬, শুক্রবার, ৪ ভাদ্র ১৪৩৩
২১ অগাস্ট ২০২৬, শুক্রবার, ৪ ভাদ্র ১৪৩৩

কোকেন সেবনের দায়ে নিষিদ্ধ অস্ট্রেলিয়ান টেনিস তারকা

স্পোর্টস ডেস্ক: কোকেন সেবনের দায়ে পেশাদার টেনিসে সাময়িক নিষেধাজ্ঞার মুখে পড়েছেন অস্ট্রেলিয়ার তারকা টেনিস খেলোয়াড় নিক কিরগিওস। বুধবার ইন্টারন্যাশনাল টেনিস ইন্টিগ্রিটি এজেন্সি (আইটিআইএ) তার বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা ঘোষণা করেছে।
গত জুনে মলোর্কায় অনুষ্ঠিত এটিপি টুর্নামেন্টে কিরগিওসের নমুনা সংগ্রহ করা হয়েছিল। পরে ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সির (ওয়াডা) ল্যাবরেটরি পরীক্ষায় সেই নমুনায় কোকেনের উপস্থিতি পাওয়া যায়। ডোপিং পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর তাকে আন্তর্জাতিক টেনিসের বিভিন্ন প্রতিযোগিতা থেকে সাময়িকভাবে দূরে রাখা হয়েছে। নিষেধাজ্ঞা চলাকালে এটিপি, ডব্লিউটিএ, গ্র্যান্ড স্ল্যামসহ সংশ্লিষ্ট কোনো টুর্নামেন্টে খেলতে, কোচিং করতে কিংবা অন্য কোনোভাবে অংশ নিতে পারবেন না তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে নিজের ভুল স্বীকার করে ভক্ত, পরিবার ও পৃষ্ঠপোষকদের কাছে ক্ষমা চেয়েছেন ৩১ বছর বয়সি কিরগিওস। বিশেষ করে তাকে অনুসরণ করা শিশুদের কাছে দুঃখ প্রকাশ করে নিজের আচরণের জন্য লজ্জিত বলেও জানিয়েছেন তিনি।
২০২২ সালের উইম্বলডনে ফাইনালে ওঠা কিরগিওস গত কয়েক বছর ধরে চোটের কারণে নিয়মিত খেলতে পারেননি। এর প্রভাব পড়েছে তার র‍্যাঙ্কিংয়েও। বর্তমানে এটিপি র‍্যাঙ্কিংয়ে ৯১৯ নম্বরে নেমে গেছেন তিনি।

অন্নপূর্ণা যোজনার টাকা না মেলায় মালতী রাভার বাড়ির সামনে বিক্ষোভ মহিলাদের

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

কোকেন সেবনের দায়ে নিষিদ্ধ অস্ট্রেলিয়ান টেনিস তারকা

আপডেট : ২১ অগাস্ট ২০২৬, শুক্রবার