২১ অগাস্ট ২০২৬, শুক্রবার, ৪ ভাদ্র ১৪৩৩
২১ অগাস্ট ২০২৬, শুক্রবার, ৪ ভাদ্র ১৪৩৩

দুর্নীতির অভিযোগে কুলতলিতে বিজেপির বিক্ষোভ, বাড়ছে রাজনৈতিক উত্তাপ

হাসান লস্কর, কুলতলী, দক্ষিণ ২৪ পরগনা: দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে বৃহস্পতিবার কুলতলির দেউলবাড়ী দেবীপুর অঞ্চলের কাঁটামারী এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি করল বিজেপি। এদিন সকাল থেকেই দেউলবাড়ী দেবীপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা থেকে দলীয় পতাকা হাতে জামতলা-পেটকুলচাঁদ রোডে জড়ো হন বিজেপি কর্মী-সমর্থকরা। পরে সেখান থেকে মিছিল বেরিয়ে এলাকার গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে।
মিছিল থেকে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে স্লোগান তোলেন আন্দোলনকারীরা। বিজেপি নেতৃত্বের অভিযোগ, রাজ্যের বিভিন্ন স্তরে দুর্নীতির সঙ্গে যুক্ত একাধিক তৃণমূল জনপ্রতিনিধির বিরুদ্ধে উপযুক্ত তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাঁদের দাবি, সাধারণ মানুষের স্বার্থে অভিযুক্তদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
পাশাপাশি এলাকার কয়েকজন বাসিন্দাও সরকারি পরিষেবা ও বিভিন্ন প্রকল্প নিয়ে ক্ষোভের কথা জানান। দাবি-দাওয়া সংবলিত নথি দেখিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন তাঁরা। আন্দোলনকারীদের হুঁশিয়ারি, সমস্যার দ্রুত সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।
বিক্ষোভকে ঘিরে সাময়িক উত্তেজনা তৈরি হলেও প্রশাসনের নজরদারিতে শান্তিপূর্ণভাবেই কর্মসূচি শেষ হয়। ঘটনাকে কেন্দ্র করে কুলতলির রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।

অন্নপূর্ণা যোজনার টাকা না মেলায় মালতী রাভার বাড়ির সামনে বিক্ষোভ মহিলাদের

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

দুর্নীতির অভিযোগে কুলতলিতে বিজেপির বিক্ষোভ, বাড়ছে রাজনৈতিক উত্তাপ

আপডেট : ২১ অগাস্ট ২০২৬, শুক্রবার