২৮ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ১১ আশ্বিন ১৪৩৩

গেরুয়া উত্তরীয়, বিজেপির মঞ্চে ওসি—ক্লোজড সুজিত দে

বারাসত: রাজনৈতিক দলের কর্মসূচিতে পুলিশের উপস্থিতি, তার উপর পুলিশের উর্দিতেই বিজেপির অনুষ্ঠানে যোগ দিয়ে গেরুয়া উত্তরীয় গ্রহণ—বামনগাছিতে বামনগাছি ফাঁড়ির ওসি সুজিত দে-কে ঘিরে এই ঘটনায় তীব্র বিতর্ক তৈরি হয়েছে। বিতর্কের মধ্যেই তাঁকে বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ লাইনে ক্লোজড করার নির্দেশ দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনার সূত্রপাত গত রবিবার সন্ধ্যায়। বারাসত ৪ নম্বর মণ্ডলের ৫ নম্বর বুথের বিজেপি কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে পুলিশের উর্দিতে উপস্থিত ছিলেন ওসি সুজিত দে। অভিযোগ, অনুষ্ঠানে বিজেপির স্থানীয় বুথ সভাপতি তাঁর গলায় গেরুয়া উত্তরীয় পরিয়ে দেন। সেই ছবি প্রকাশ্যে আসতেই পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। ওসি সুজিত দে-র দাবি, তিনি সেখানে ট্র্যাফিক সামলাতে গিয়েছিলেন। তবে উত্তরীয় গ্রহণের বিষয়টি নিয়ে তাঁর ব্যাখ্যা নিয়ে প্রশ্ন থেকেই যায়। বিষয়টি খতিয়ে দেখেন বারাসতের পুলিশ সুপার জে মার্সি। ছবি ও সংশ্লিষ্ট তথ্য যাচাইয়ের পরই প্রশাসনিক পদক্ষেপ বলে জানা গিয়েছে।  রাজনৈতিক পরিসরে শুভেন্দু অধিকারী ও শমীক ভট্টাচার্যর পুলিশকে নিরপেক্ষ রাখার বার্তার প্রেক্ষিতে এই পদক্ষেপ নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।

পঞ্চায়েত দখলের দিনেই ধৃত মমতার তৃণমূলত্যাগী তিন সদস্য! রঘুনাথগঞ্জে পদ ধরে রাখলেন সেই ঋতব্রতপন্থীই

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

গেরুয়া উত্তরীয়, বিজেপির মঞ্চে ওসি—ক্লোজড সুজিত দে

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, সোমবার