২১ অগাস্ট ২০২৬, শুক্রবার, ৪ ভাদ্র ১৪৩৩
২১ অগাস্ট ২০২৬, শুক্রবার, ৪ ভাদ্র ১৪৩৩

আবাসের ঘরে ‘৫০ হাজার’ দাবি! দৃষ্টিহীন বাবা-ছেলের পাশে দাঁড়াল না প্রশাসন

দক্ষিণ দিনাজপুর: আবাস যোজনায় ঘর বরাদ্দ মিললেও কাটমানির অভিযোগে সেই ঘর তৈরির কাজ আটকে রয়েছে বলে অভিযোগ। দৃষ্টিহীন বাবা ও ছেলের কাছে ঘর তৈরির জন্য ৫০ হাজার টাকা দাবি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে এক নিকট আত্মীয় তথা তৃণমূল নেতার বিরুদ্ধে। টাকা দিতে না পারায় গত ছয় মাস ধরে নির্মাণকাজে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ পরিবারের। এমনকী শ্রমিকদের কাজ করতে গেলে তাঁদের মারধর করে তাড়িয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে।

ঘটনাটি হরিরামপুর থানার বোড়া গ্রামের। স্থানীয় বাসিন্দা মোবারক হোসেন (৪৮) ও তাঁর ছেলে সোহেব আক্তার দুজনেই দৃষ্টিহীন। জরাজীর্ণ বাড়িতে স্ত্রীকে নিয়ে কোনওরকমে দিন কাটে মোবারকের। রান্নাঘরের একাংশ ভেঙে পড়েছে, অকেজো শৌচাগারও। পরিবারের আর্থিক পরিস্থিতি বিবেচনা করে বিধানসভা নির্বাচনের আগে আবাস যোজনায় তাঁদের ঘর বরাদ্দ হয়। প্রথম কিস্তির টাকাও পেয়েছেন তাঁরা।
অভিযোগ, নির্মাণকাজ শুরু করতে গেলেই শ্রমিকদের ভয় দেখানো ও মারধর করা হচ্ছে। স্থানীয় পঞ্চায়েত ও পুলিশের মাধ্যমে সমস্যা মেটানোর চেষ্টা করেও লাভ হয়নি বলে দাবি পরিবারের। হরিরামপুর থানায় লিখিত অভিযোগের পরও ব্যবস্থা না হওয়ায় বুধবার আত্মীয়দের সাহায্যে বালুরঘাটে জেলা পুলিশ সুপারের দফতরে অভিযোগ জানান বাবা-ছেলে। অভিযোগ পেয়ে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন। এদিকে দৃষ্টিহীন পরিবারের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন স্থানীয় কংগ্রেস নেতা শুভাশিস পাল।

অন্নপূর্ণা যোজনার টাকা না মেলায় মালতী রাভার বাড়ির সামনে বিক্ষোভ মহিলাদের

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

আবাসের ঘরে ‘৫০ হাজার’ দাবি! দৃষ্টিহীন বাবা-ছেলের পাশে দাঁড়াল না প্রশাসন

আপডেট : ২১ অগাস্ট ২০২৬, শুক্রবার