২১ অগাস্ট ২০২৬, শুক্রবার, ৪ ভাদ্র ১৪৩৩
২১ অগাস্ট ২০২৬, শুক্রবার, ৪ ভাদ্র ১৪৩৩

ভোটাধিকার পুনর্বহাল ও সরকারি পরিষেবার দাবিতে ডায়মন্ড হারবারে মিছিল

বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার: ভোটার তালিকা থেকে বাদ পড়া নাগরিকদের ভোটাধিকার পুনর্বহাল, ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন এবং রেশন, অন্নপূর্ণা ভাণ্ডার, আবাস যোজনাসহ সরকারি পরিষেবা অক্ষুণ্ণ রাখার দাবিতে ডায়মন্ড হারবারে প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন কর্মসূচি পালন করল ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতির ডায়মন্ড হারবার মহকুমা কমিটি।
ডায়মন্ড হারবার পুরোনো হাসপাতাল চত্বর থেকে সহস্রাধিক মানুষের মিছিল শুরু হয়। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিল পৌঁছয় মহকুমা শাসকের দপ্তরে। মিছিলে নেতৃত্ব দেন মহকুমা সম্পাদক সঞ্জয় মণ্ডল, সভাপতি নাসির উদ্দিন মীর এবং রাজ্য প্রতিনিধি বনমালী পণ্ডা।
পরে পাঁচ সদস্যের প্রতিনিধি দল মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা দেয়। সংগঠনের দাবি, বিচারাধীন নাগরিকদের কোনওভাবেই রেশন, অন্নপূর্ণা ভাণ্ডার, আবাস যোজনাসহ সরকারি পরিষেবা থেকে বঞ্চিত করা যাবে না। পাশাপাশি তাঁদের সন্তানদের পড়াশোনাতেও যাতে কোনও বাধা তৈরি না হয়, তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
সংগঠনের দপ্তর সম্পাদক সেরিফ হোসেন বলেন, নাগরিকদের ভোটাধিকার ও সরকারি পরিষেবা নিয়ে তৈরি সমস্যার দ্রুত সমাধান প্রয়োজন। প্রশাসন দ্রুত পদক্ষেপ না করলে আগামী দিনে আন্দোলন আরও জোরদার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সংগঠন

অন্নপূর্ণা যোজনার টাকা না মেলায় মালতী রাভার বাড়ির সামনে বিক্ষোভ মহিলাদের

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ভোটাধিকার পুনর্বহাল ও সরকারি পরিষেবার দাবিতে ডায়মন্ড হারবারে মিছিল

আপডেট : ২১ অগাস্ট ২০২৬, শুক্রবার