নিউজ ডেস্ক: পেট্রোল ডিজেলের দাম কমা খুবই ব্যতিক্রমই ঘটনা। আজ ১ জুলাই থেকে দেশে পেট্রোল ডিজেলের দাম কিছুটা কমলো। প্রথম দিনই স্বস্তি পেট্রল ও ডিজেলের গ্রাহকদের। দেশের বৃহত্তম বেসরকারি জ্বালানি সংস্থা নায়ারা এনার্জি জ্বালানির দাম কমিয়েছে। ফলে পেট্রলের দাম কমল ৫ টাকা। পাশাপাশি ডিজেলের দামও লিটার প্রতি ৩ টাকা কমেছে। দু’বছরেরও বেশি সময়ের মধ্যে নায়ারাই দেশের প্রথম জ্বালানি সংস্থা যারা জ্বালানির দাম কমাল। দেশজুড়ে মোট ৭০০০ পেট্রল পাম্প রয়েছে এই সংস্থার। ফলে ওই সমস্ত কেন্দ্রে গেলে সস্তায় মিলবে ডিজেল ও পেট্রল। তবে রাজ্য অনুযায়ী এই দাম কিছুটা পরিবর্তিত হবে ভ্যাটের মতো স্থানীয় করের কারণে। বলে রাখা ভালো, পশ্চিম এশিয়ায় সংঘাতের তীব্রতা হ্রাস পেয়েছে।
পাশাপাশি হরমুজের মতো এক গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ খুলে যাওয়ার ফলে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমে আসার ফলেই এই পদক্ষেপ নায়ারা এনার্জির। তবে নায়ারা এনার্জির মতো বেসরকারি সংস্থা গ্রাহকদের জন্য সুখবর আনলেও রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি সংস্থাগুলি যদিও জ্বালানির দাম অপরিবর্তিত রেখেছে। অর্থাৎ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন তথা আইওসি, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড তথা বিপিসিএল এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড তথা এইচপিসিএলে জ্বালানির দাম যা ছিল তাই রয়েছে।
নতুন গতি 





























