০৭ অক্টোবর ২০২৬, বুধবার, ২০ আশ্বিন ১৪৩৩
০৭ অক্টোবর ২০২৬, বুধবার, ২০ আশ্বিন ১৪৩৩

ঘাস কাটতে গিয়ে দুই মহিলার উপর হামলা, এক জনকে ধর্ষণ করে খুনের অভিযোগ

মালদা: ঘাস কাটতে গিয়ে দুই মহিলার উপর হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল হরিশ্চন্দ্রপুরে। এক মহিলাকে জোর করে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের পর শ্বাসনলি কেটে খুন করা হয়েছে বলে অভিযোগ। অপর মহিলাকেও হাঁসুয়া দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে এক অজ্ঞাতপরিচয় যুবকের বিরুদ্ধে।
বুধবার বিকেলে হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের দৌলতনগর গ্রামের দুই মহিলা বাংলা-বিহার সীমান্ত লাগোয়া বিহারের আমেদাবাদ থানার গোবিন্দপুর এলাকায় ঘাস কাটতে যান। অভিযোগ, সেখানে এক যুবক তাঁদের পথ আটকায়। এক মহিলাকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে অন্য মহিলা বাধা দেন। তখন তাঁকে হাঁসুয়া দিয়ে কোপানো হয় বলে অভিযোগ।
এরপর ওই মহিলাকে পাশের কাশবনের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণের পর খুন করা হয় বলে অভিযোগ। আহত মহিলা কোনওরকমে গ্রামে ফিরে এসে ঘটনার কথা জানান। খবর পেয়ে গ্রামবাসীরা ঘটনাস্থলে গিয়ে দেহটি দেখতে পান।
পরে হরিশ্চন্দ্রপুর ও আমেদাবাদ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। অভিযুক্তের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে দুই থানার পুলিশ।

জগৎবল্লভপুরে কংগ্রেসের বিডিও অভিযান, জ্ঞানেশ কুমারের কুশপুতুল দাহ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ঘাস কাটতে গিয়ে দুই মহিলার উপর হামলা, এক জনকে ধর্ষণ করে খুনের অভিযোগ

আপডেট : ২১ অগাস্ট ২০২৬, শুক্রবার