২১ অগাস্ট ২০২৬, শুক্রবার, ৪ ভাদ্র ১৪৩৩
২১ অগাস্ট ২০২৬, শুক্রবার, ৪ ভাদ্র ১৪৩৩

স্কুলে কন্ডোম-মদের বোতল উদ্ধারের অভিযোগ, প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ

সন্দেশখালি: স্কুলের ঘরের ভিতর কন্ডোম ও মদের বোতল উদ্ধারের অভিযোগ, ছাত্রীদের ধর্ষণের হুমকি এবং স্কুলে অনিয়মিত উপস্থিতি সত্ত্বেও হাজিরা খাতায় সই—এমন একাধিক অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল সন্দেশখালির সরবেড়িয়া হাই স্কুলে। বৃহস্পতিবার প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভে সামিল হলেন স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের একাংশ।
বিক্ষোভকারীদের অভিযোগ, প্রধান শিক্ষক নিজের ইচ্ছেমতো স্কুল পরিচালনা করেন। ছাত্রছাত্রীদের সমস্যা, শিক্ষক-শিক্ষিকাদের বিভিন্ন অভিযোগ কিংবা মিড-ডে মিলের সমস্যা—কোনও বিষয়েই তিনি যথাযথ গুরুত্ব দেন না। অভিযোগ জানাতে গেলে উল্টে শিক্ষক-শিক্ষিকা ও পড়ুয়াদের ধমক দেওয়া হয় বলেও দাবি বিক্ষোভকারীদের।
আরও অভিযোগ, প্রধান শিক্ষক নিয়মিত স্কুলে উপস্থিত থাকেন না। অথচ হাজিরা খাতায় তাঁর সই রয়েছে। এর পাশাপাশি স্কুলের একটি ঘরের ভিতর থেকে কন্ডোম ও মদের বোতল পাওয়া গিয়েছে বলে অভিযোগ ওঠে। স্কুলের ছাত্রদের বিরুদ্ধে ছাত্রীদের ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগও সামনে এসেছে।
এই সমস্ত অভিযোগ ঘিরেই ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়া, অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকাদের একাংশ। তাঁরা প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি স্কুলের পরিবেশ ও প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তোলেন। ঘটনায় স্কুল চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায়।
তবে অভিযোগগুলির বিষয়ে প্রধান শিক্ষকের বক্তব্য জানা যায়নি। অভিযোগগুলি সত্য কি না, তা তদন্ত সাপেক্ষ।

অন্নপূর্ণা যোজনার টাকা না মেলায় মালতী রাভার বাড়ির সামনে বিক্ষোভ মহিলাদের

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

স্কুলে কন্ডোম-মদের বোতল উদ্ধারের অভিযোগ, প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ

আপডেট : ২১ অগাস্ট ২০২৬, শুক্রবার