নূর মোহাম্মদ খান, হুগলি, হুগলি জেলার আরামবাগ থানার অন্তর্গত গৌরহাটি ১ পঞ্চায়েতর এক প্রত্যন্ত গ্রাম ডি হি বাগনান এই গ্রামে ২০২২ সালে এলাকার উচ্চশিক্ষিত তরুণ যুবক কামরুজ্জামান মিদ্দ্যা সাহেবের প্রচেষ্টায় গড়ে উঠেছে “আরামবাগ ব্রাইট একাডেমী” নামের বেসরকারি এক শিশু শিক্ষা নিকেতন। যেখানে যৎসামান্য খরচে, এবং গরিব অসহায়দের জন্য বিনা খরচে অত্যাধুনিক পদ্ধতিতে, খেলার ছলে বাচ্চাদের শিক্ষা দেওয়া হয়। আছে মডেল ক্লাসরুম, কম্পিউটার প্রজেক্টর কার্টুন এর মাধ্যমে বাচ্চাদের শিক্ষা দেওয়ার ব্যবস্থা, সিসিটিভি মনিটরিং, বায়োমেট্রিক উপস্থিতির ব্যবস্থা, একাডেমীর নিজস্ব ওয়েবসাইট। এই গ্রাম্য এলাকায় পিছিয়ে পড়া গরিব অসহায় মেধাবী ছেলেমেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করাই তাদের একমাত্র ব্রত।
এই আরামবাগ ব্রাইট একাডেমিতে প্রতিবছরের ন্যায় এ বছরও সমাজের বিভিন্ন শ্রেণীর শিক্ষাবিদ বুদ্ধিজীবীদের নিয়ে অনুষ্ঠিত হলো বাৎসরিক অনুষ্ঠান। কবিতা, অনুনাটিকা, শিশুদের নিত্য, শিক্ষামূলক বক্তৃতার সংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠান চলে সারাদিনব্যাপী।
উক্ত অনুষ্ঠানে রাজ্যের কৃষি বিপণন দপ্তরের দপ্তরের প্রতিমন্ত্রী মাননীয় শ্রী বেচারাম মান্না মহাশয় আমন্ত্রিত থাকলেও ঐদিন একাধিক রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত থাকায় তিনি সময় মত উপস্থিত হতে পারেননি, তিনি কথা দিয়েছেন একাডেমীর পরবর্তী অনুষ্ঠানে তিনি অবশ্যই উপস্থিত থাকবেন।
উক্ত আরামবাগ ব্রাইট অ্যাকাডেমির বাৎসরিক অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষক নিমাই চন্দ্র ঘোষ মহাশয় এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ শেখ হাসান ইমাম সাহেব, আইনজীবী গোলাম মোস্তফা, মুক্ত আচার্য, প্রিন্সিপাল জে,এন,ভি হুগলি, সৈয়দ সাজ্জাদ হোসেন, বিশিষ্ট আইনজীবী মিরাজ হোসেন, রাজা চক্রবর্তী, কাজী আনজারুল হাসান, সাঈদ সোহান ডক্টর আশিস ভৌমিক, বরুণ ভৌমিক, জয়দেব জানা, আরামবাগ ব্রাইট একাডেমী সম্পাদক কামরুজ্জামান মিদ্দা মহাশয়।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ, স্বনামধন্য ভাষ্যকার সৈয়দ এহতেসাম মামুন। শেষে একাডেমীর বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণের পরে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
আরামবাগ ব্রাইট একাডেমীর বাৎসরিক অনুষ্ঠান।
-
নতুন গতি - আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার
- 10
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















