আসানসোল: কয়লাখনির দূষিত জল অজয় নদে ফেলার অভিযোগ তুলে চুরুলিয়ায় রাজ্য সরকারের অনুমোদিত কয়লাখনির পরিবহন বন্ধ করে বিক্ষোভ দেখাল বিজেপি। শনিবার সকাল থেকেই স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা কয়লাখনির পরিবহন আটকে প্রতিবাদে সামিল হন। বিক্ষোভকারীদের অভিযোগ, কয়লাখনি থেকে দূষিত জল তুলে অজয় নদে ফেলা হচ্ছে। এর ফলে নদীর জল দূষিত হওয়ার পাশাপাশি পরিবেশ ও স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রায়ও প্রভাব পড়ছে। অবিলম্বে নদী দূষণ বন্ধ করার দাবিতে সরব হন তাঁরা। বিজেপির কিষান মোর্চার জেলা সম্পাদক গোপী পাত্রের অভিযোগ, খনির দূষিত জল সরাসরি অজয় নদে ফেলার কারণে নদীর পরিবেশ ক্রমশ বিপন্ন হয়ে পড়ছে। পাশাপাশি স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ না দিয়ে বাইরের শ্রমিকদের কাজে নিয়োগ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বিক্ষোভে গোপী পাত্রের পাশাপাশি অজয় মণ্ডল, শান্তিময় মণ্ডল-সহ গ্রামের বাসিন্দারা উপস্থিত ছিলেন। তাঁদের দাবি, পরিবেশ দূষণ রোধের পাশাপাশি স্থানীয় যুবকদের কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে হবে। প্রশাসন দ্রুত পদক্ষেপ না করলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।
১০ অগাস্ট ২০২৬, সোমবার, ২৫ শ্রাবণ ১৪৩৩
BREAKING :
অজয় নদে দূষিত জল, কয়লাখনির পরিবহন বন্ধ করে বিজেপির বিক্ষোভ
-
নতুন গতি - আপডেট : ১০ অগাস্ট ২০২৬, সোমবার
- 6
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















