০৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ১৯ ভাদ্র ১৪৩৩

মহিলা সেজে ভিড়ে গয়না চুরি, চুঁচুড়া থেকে ধৃত ৩

নিজস্ব সংবাদদাতা, হুগলি: ধর্মীয় অনুষ্ঠানের ভিড়ে মহিলা সেজে গয়না চুরির অভিযোগে চুঁচুড়া থেকে তিনজনকে গ্রেফতার করল পূর্ব মেদিনীপুরের এগরা থানার পুলিশ। শুক্রবার রাতে ধৃতদের এগরায় নিয়ে যাওয়া হয়। শনিবার তাদের আদালতে পেশ করা হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল করণ রাজভর, মহঃ সিরাজউদ্দিন ও রুক্মিণী মুদালিয়ার। তাঁদের বাড়ি চুঁচুড়ার নলডাঙা, ব্যান্ডেলের লিচুবাগান ও আমবাগান এলাকায়। তদন্তকারীদের দাবি, এগরার একটি ধর্মীয় অনুষ্ঠানে ভিড়ের সুযোগ নিয়ে মহিলাদের গলার হার-সহ সোনার গয়না চুরি করত অভিযুক্তরা। পুরুষ সদস্যরা শাড়ি বা বোরখা পরে মহিলা সেজে ভিড়ে মিশে যেত বলে অভিযোগ। একটি গাড়ির সূত্র ধরে তদন্তে নেমে প্রথমে চালক মহঃ সিরাজউদ্দিনকে গ্রেফতার করা হয়। তাঁর জেরায় পাওয়া তথ্যের ভিত্তিতে করণ ও রুক্মিণীকে গ্রেফতার করে পুলিশ। তদন্তকারীদের দাবি, জেরায় অভিযুক্তরা পশ্চিমবঙ্গের পাশাপাশি অন্য রাজ্যেও একই কায়দায় চুরি করার কথা স্বীকার করেছে। ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে চক্রের আরও সদস্যদের খোঁজ চলছে।

উত্তরবঙ্গ মেডিক্যালে হামলার অভিযোগ, AIDSO-র হুঁশিয়ারি—‘ক্যাম্পাসে সন্ত্রাস বরদাস্ত নয়’

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মহিলা সেজে ভিড়ে গয়না চুরি, চুঁচুড়া থেকে ধৃত ৩

আপডেট : ১০ অগাস্ট ২০২৬, সোমবার