১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ২ আশ্বিন ১৪৩৩

মোদির জন্মদিনে ‘সেবা সংকল্প অভিযান’, কালীবাড়িতে পুজো

শিলিগুড়ি: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিবস উপলক্ষে বিজেপি শিলিগুড়ি টাউন মণ্ডল-৩-এর উদ্যোগে শুরু হল ‘সেবা সংকল্প অভিযান’। এক মাসব্যাপী বিভিন্ন সেবামূলক ও জনসংযোগ কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রীর জন্মদিন পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।
অভিযানের সূচনায় ‘মায়ের ইচ্ছা’ কালীবাড়িতে পুজো দিয়ে নরেন্দ্র মোদির দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন দলের কর্মী ও কর্মকর্তারা। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি এদিন বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচিও পালন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে সাধারণ মানুষের মধ্যে লাড্ডু, প্রসাদ, মিষ্টি ও বস্ত্র বিতরণ করা হয়। মোমবাতি জ্বালিয়ে এবং পুজোর মাধ্যমে ‘সেবা সংকল্প অভিযান’-এর আনুষ্ঠানিক সূচনা করা হয়।
দলীয় কর্মী ও কর্মকর্তাদের উপস্থিতিতে কালীবাড়ি চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে সামাজিক সেবাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আয়োজকদের দাবি, আগামী এক মাস ধরে বিভিন্ন জনকল্যাণমূলক ও সেবামূলক কর্মসূচির মাধ্যমে মানুষের পাশে থাকার উদ্যোগ নেওয়া হবে।

প্রদীপের আলোয় মোদির জন্মদিন, সুন্দরবনেও সেবা কর্মসূচি

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মোদির জন্মদিনে ‘সেবা সংকল্প অভিযান’, কালীবাড়িতে পুজো

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার