নূর আহমেদ, নতুন গতি, মেমারি : যথাযোগ্য মর্যাদা ও আনন্দ-উৎসাহের মধ্য দিয়ে সম্পন্ন হলো বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভ এগ্রিকালচারাল প্রোডাকশন অ্যান্ড মার্কেটিং সোসাইটি লিমিটেডের ৭৪তম বর্ষের বিশ্বকর্মা পূজা। তিন দিনব্যাপী আয়োজিত এই বর্ণাঢ্য উৎসবের আজ ছিল সমাপ্তি দিবস। উৎসবের অন্তিম দিনে সোসাইটির পক্ষ থেকে সার ডিলারদের নিয়ে এক বিশেষ মিলন উৎসবের আয়োজন করা হয়। কৃষি বিপণন ও সার বণ্টনের সঙ্গে যুক্ত জেলার বিভিন্ন প্রান্তের ডিলাররা এই সম্মিলনীতে অংশ নেন। তিনদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্মৃতিকনা বসু,তপন গন, সুজিত নন্দি,অভিজিত দাশগুপ্ত।ও আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ। পারস্পরিক সৌহার্দ্য বিনিময় ও জনসংযোগের মধ্য দিয়ে দিনটি হয়ে ওঠে প্রাণবন্ত। দিনের শেষভাগে রয়েছে পুরস্কার বিতরণী পর্ব, যেখানে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারীদের পুরস্কৃত করা হবে। এরপর সন্ধ্যা ৭টা থেকে মঞ্চস্থ হবে এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যায় বিশেষ আকর্ষণ হিসেবে অর্কেস্ট্রা পরিবেশন করবেন ‘সারেগামাপা’ খ্যাত জনপ্রিয় সঙ্গীতশিল্পী সুচন্দ্রা মণ্ডল এবং ‘ইন্ডিয়ান আইডল’ খ্যাত শিল্পী তন্ময় শুভ্র দাস। তিন দিনব্যাপী এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কো-অপারেটিভ চত্বরে কর্মী, সদস্য ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সোসাইটির কর্মকর্তারা জানিয়েছেন, ঐতিহ্যবাহী এই পূজাকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবারও ব্যবসায়িক মেলবন্ধনের পাশাপাশি সুস্থ সংস্কৃতির প্রসারে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
২০ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ৩ আশ্বিন ১৪৩৩
BREAKING :
বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভের উদ্যোগে ৭৪তম বিশ্বকর্মা পূজা ও মিলন উৎসব উদযাপিত।
-
নতুন গতি - আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, রবিবার
- 18
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder



















