১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ২৪ ভাদ্র ১৪৩৩

পাঁচলা পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে অনাস্থা, তৃণমূলের অন্দরে কোন্দল

  • নতুন গতি
  • আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার
  • 17
আক্তারুল খান, পাঁচলা: তৃণমূল পরিচালিত হাওড়ার পাঁচলা পঞ্চায়েত সমিতিতে প্রকাশ্যে এল গোষ্ঠীকোন্দল। দলেরই ১৮ জন সদস্য পঞ্চায়েত সমিতির সভাপতি আবুবকর মল্লিকের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন। মঙ্গলবার হাওড়া সদর মহকুমা শাসকের দফতরে ওই প্রস্তাব জমা দেওয়া হয় বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। ৩৩ সদস্যের এই পঞ্চায়েত সমিতির প্রত্যেক সদস্যই তৃণমূলের।
প্রশাসন সূত্রে খবর, অনাস্থা প্রস্তাব জমা পড়ার পর নিয়ম মেনে পরবর্তী প্রক্রিয়া শুরু হয়েছে। শীঘ্রই ভোটাভুটির দিন ঘোষণা হতে পারে।
অনাস্থা প্রস্তাবে স্বাক্ষরকারী সদস্য শান্তি চক্রবর্তী অভিযোগ করেন, সভাপতির কাজকর্মে অধিকাংশ সদস্যের মতামতকে গুরুত্ব দেওয়া হত না। কয়েকজন সদস্যকে নিয়ে সভাপতি নিজের মতো করে সমিতি পরিচালনা করতেন বলেও অভিযোগ তাঁর।
সভাপতি আবুবকর মল্লিক পাঁচলার বিধায়ক গুলসান মল্লিকের ছেলে। তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তবে বিধায়ক গুলসান মল্লিক অভিযোগ উড়িয়ে দাবি করেন, বিজেপির প্ররোচনায় কয়েকজন তৃণমূল সদস্য অনাস্থা এনেছেন। প্রস্তাবটি যাতে পাশ না হয়, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলেও জানান তিনি।
অন্যদিকে বিজেপি নেতা রঞ্জন পাল বলেন, এই অনাস্থার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই। ফরওয়ার্ড ব্লক নেতা ফরিদ মোল্লার অভিযোগ, ২০২৩ সালে অনিয়মের মাধ্যমে আবুবকর মল্লিককে সভাপতি করা হয়েছিল।
সর্বাধিক পাঠিত

নতুন টাইটেল স্পনসর খুঁজছে বিসিসিআই, এগিয়ে ক্যাম্পা কোলা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

পাঁচলা পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে অনাস্থা, তৃণমূলের অন্দরে কোন্দল

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার