নূর আহমেদ, মেমারি : পল্লিমঙ্গল সমিতির কমিউনিটি কিচেন ৩০দিনে পা দিল, এদিনের মেনু ছিল ভাত ডাল পটল আলু চিকেন আর চাটনি, সাথে ছিল ১টাকায় ১পোয়া দুধ, এতদিন পল্লিমঙ্গল সমিতি প্রাঙ্গনে স্থানীয় মানুষ খাবার পেতেন এদিন সেই কমিউনিটি কিচেন করে দেওয়া হল ভ্রাম্যমান, গত কয়েকদিন আগেই পারহাটির বাসিন্দা পার্থ ১টি বাস কে রেস্টুরেন্ট হিসাবে সাজিয়েছিলেন, এদিন সেটিই ভ্রাম্যমান কমিউনিটি কিচেন হিসেবে উদবোধন করেন এস.ডি.পি.ও.(সাউথ) আমিনুল ইসলাম খান , এবার থেকে এটি ঘুরে ঘুরে জেলার নানা প্রান্তে খাবার পৌছাবে মাত্র ১০টাকায় , যাতে জেলার নানা জায়গার মানুষ এই কমিউনিটি কিচেন এর সুযোগ পেতে পারেন , মেনু ও থাকবে আগের মতনই, আগামী ১তারিখ অবধি এই সুবিধা মিলবে।
১৯ জুলাই ২০২৬, রবিবার, ৩ শ্রাবণ ১৪৩৩
BREAKING :
কমিউনিটি কিচেন এবার থেকে ভ্রাম্যমান উদ্বোধন করলেন এস.ডি.পি.ও.(সাউথ) আমিনুল ইসলাম খান
-
নতুন গতি - আপডেট : ১৪ জুন ২০২১, সোমবার
- 18
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder


























