সঞ্জয় গোস্বামী, সিঙ্গুর, হুগলি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে হুগলির ঐতিহ্যবাহী সিঙ্গুর ডাকাতকালী মন্দিরে পুজো দিলেন সিঙ্গুরের বিধায়ক তথা সহ-সভাপতি ডা. অরূপ কুমার দাস। এদিন সকালে মন্দিরে পৌঁছে পুজো-অর্চনা করার পাশাপাশি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মময় জীবনের জন্য মায়ের কাছে প্রার্থনা করেন তিনি। একইসঙ্গে সিঙ্গুরবাসীর মঙ্গল ও কল্যাণ কামনাও করেন বিধায়ক।
পুজো শেষে মন্দিরে উপস্থিত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করেন ডা. অরূপ কুমার দাস। পাশাপাশি মন্দির প্রাঙ্গণে আশীর্বাদ প্রদীপ জ্বালান তিনি। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এই কর্মসূচিকে ঘিরে মন্দির চত্বরে ভক্তদের মধ্যে উৎসাহ দেখা যায়। ডা. অরূপ কুমার দাস বলেন, দেশের সেবা ও মানুষের কল্যাণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পথচলা আরও সফল হোক—এই কামনাই করেছেন তিনি।
নতুন গতি 



























