২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

গঙ্গারামপুরে হল পোষাক প্রদান অনুষ্ঠান 

নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে এবং দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার প্রচেষ্টা’য় গঙ্গারামপুর হাইস্কুলের সকল সরকারী ও সরকারী সাহায্য প্রাপ্ত বিদ্যালয়ের প্রাক প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্র ছাত্রীদের মধ্যে “পোষাক প্রদান অনুষ্ঠান ” অনুষ্ঠিত হল এদিন।

এই অনুষ্ঠানের শুভ সূচনা করলেন পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা সুরক্ষা দপ্তরে’র ভারপ্রাপ্ত মন্ত্রী বিপ্লব মিত্র। উপস্থিত ছিলেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র, ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস সহ গঙ্গারামপুর পৌরসভার ১৮টি ওয়ার্ডের কাউন্সিলর সহ গঙ্গারামপুর পৌরসভার আধিকারিকগন ও গঙ্গারামপুর হাই স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকরা।

এদিন এই পোশাক প্রদান অনুষ্ঠানে সকলের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয় এবং পোষাক হাতে পেয়ে যারপরনায় খুশি ও আপ্লুত ছাত্র-ছাত্রীরা। এর পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা সরকারের এহেন উদ্যোগ ও মানসিকতাকে সাধুবাদ জানিয়েছেন।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

গঙ্গারামপুরে হল পোষাক প্রদান অনুষ্ঠান 

আপডেট : ৪ সেপ্টেম্বর ২০২২, রবিবার