২৭ জুন ২০২৬, শনিবার, ১২ আষাঢ় ১৪৩৩
২৭ জুন ২০২৬, শনিবার, ১২ আষাঢ় ১৪৩৩

পার্ক সার্কাস থেকে বেরোনো মিছিলের অগ্রভাগে এক ব্যক্তিকে হুইলচেয়ারে বসিয়ে পার্থ সাজিয়ে বিক্ষোভ দেখায় বামেরা

নিজস্ব সংবাদদাতা : রাজ্যে শিক্ষাক্ষেত্রে ‘কেলেঙ্কারি’র অভিযোগে বিরোধিতার ঝাঁঝ বাড়াচ্ছে বিরোধীরা। বুধবার কলকাতা শহর জুড়ে তিনটি মিছিল করল বামেরা। দুর্নীতি-কাণ্ডে রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জড়িত থাকার অভিযোগ তুলে পার্ক সার্কাস থেকে বেরোনো মিছিলের অগ্রভাগে এক ব্যক্তিকে হুইলচেয়ারে বসিয়ে পার্থ সাজিয়ে বিক্ষোভ দেখায় বামেরা।বুধবার শহর জুড়ে তিনটি মিছিলের ডাক দেয় বামেরা। একটি মিছিল শুরু হয় পার্ক সার্কাস থেকে। একই সময় বাকি দু’টি মিছিল শুরু হয় হাওড়া ও শিয়ালদহ স্টেশন থেকে। এই তিনটি মিছিলই শেষ হওয়ার কথা গাঁধী মূর্তির কাছে। যেখানে দীর্ঘ দিন ধরে অবস্থান বিক্ষোভ করছেন চাকরিপ্রার্থীরা। পার্ক সার্কাসের মিছিলে মূলত কলকাতার বামকর্মীরা অংশ নিয়েছেন। অন্য দিকে, হাওড়া স্টেশন থেকে রওনা দেওয়া মিছিলে হাওড়া ও হুগলির বামকর্মীরা এবং শিয়ালদহ স্টেশন থেকে যে মিছিলটি শুরু হয়েছে, ওই মিছিলে মূলত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বামকর্মীরা যোগদান করেছেন।বামেদের দাবি, রাজ্যের শাসকদল ও মন্ত্রিসভার সদস্যেরা দুর্নীতিতে জড়িয়ে পড়ার পরেও মুখ্যমন্ত্রী তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করছেন না। দুর্নীতিগ্রস্ত সব মন্ত্রী ও আমলাদের বরখাস্ত করার পাশাপাশি বামেদের দাবি, সরকারি চাকরির শূন্য পদে যোগ্য প্রার্থীদের অবিলম্বে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করতে হবে। শুধু তাই নয়, চাকরি দেওয়ার নামে চাকরিপ্রার্থীদের কাছ থেকে এত দিন ধরে যত টাকা নেওয়া হয়েছে, সব উদ্ধার করতে হবে।পার্ক সার্কাস থেকে বেরোনো মিছিলের নেতৃত্ব দেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেন, ‘‘এক জনকে ধরে কী হবে? গোটা দলটাই তো দুর্নীতিগ্রস্ত। সবাইকেই ধরতে হবে।’’ পাশাপাশি, বিজেপি ও বাংলার শাসকদল তৃণমূলের মধ্যে যোগ রয়েছে দাবি করে সেলিম বলেন, ‘‘বিজেপির সঙ্গে দিল্লিতে সব সেটিং করা আছে। এই রাজ্য সাধারণ মানুষের। বিজেপিরও নয়, তৃণমূলেরও নয়।’’

লটারির নামে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখিয়ে প্রতারণা!

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

পার্ক সার্কাস থেকে বেরোনো মিছিলের অগ্রভাগে এক ব্যক্তিকে হুইলচেয়ারে বসিয়ে পার্থ সাজিয়ে বিক্ষোভ দেখায় বামেরা

আপডেট : ২৮ জুলাই ২০২২, বৃহস্পতিবার