০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১৫ ভাদ্র ১৪৩৩

রসাখোয়ায় বিজেপির ১০০ দিনের সভা, মানুষের সমস্যার কথা শুনলেন মন্ত্রী

উত্তর দিনাজপুর: বিজেপি সরকারের ১০০ দিনের কার্যক্রমকে সামনে রেখে উত্তর দিনাজপুর জেলার করণদিঘী বিধানসভার রসাখোয়া-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বোররা অঞ্চলে অনুষ্ঠিত হল সাংগঠনিক সভা। সভায় উপস্থিত ছিলেন করণদিঘীর বিধায়ক তথা রাজ্যের আইন প্রতিমন্ত্রী বিরাজ বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপির কর্মী, সমর্থক ও সাংগঠনিক নেতৃত্ব। সভায় রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প ও উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরা হয়। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যা ও অভিযোগের কথা শোনেন মন্ত্রী বিরাজ বিশ্বাস। সমস্যাগুলি গুরুত্ব দিয়ে বিবেচনা করে দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি। এরপর এলাকার অন্যতম প্রধান সমস্যা নাগর নদীর ভাঙন পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন মন্ত্রী। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিনের নদীভাঙনে বিঘার পর বিঘা কৃষিজমি নদীগর্ভে চলে যাচ্ছে। ভাঙন রোধে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ এবং নদীবাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন বিরাজ বিশ্বাস। সভা ও মন্ত্রীকে ঘিরে স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা যায়।

পাকিস্তানের রেকর্ডের সমকক্ষ জার্মানি: পুরুষদের হকি বিশ্বকাপ বিজয়ীদের পূর্ণাঙ্গ তালিকা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

রসাখোয়ায় বিজেপির ১০০ দিনের সভা, মানুষের সমস্যার কথা শুনলেন মন্ত্রী

আপডেট : ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার