আজিজুর রহমান,গলসি : পূর্ব বর্ধমানের গলসি ২ নং ব্লকের খানা জংশনে চাক্কাজ্যাম কর্মসূচি পালন করল সংযুক্ত কিষাণ মোর্চা। পাশাপাশি রাস্তার পাশে দাঁড়িয়ে একটি পথসভাও করা হয়। এদিন খানো জংশনের পাশের একটি রাস্তা অবরোধ করেন বাম নেতা কর্মীরা। প্রায় কুড়ি মিনিট ওই অবরোধ চলে। তার পর অবরোধ তুলে নেন দলীয় নেতারা। পথসভা থেকে কৃষকের ফসলের দাম নিশ্চিত করার জন্য নুন্যতম সহায়ক মুল্য আইন দ্রুত কার্যকর করার দাবি জানানো হয়। পাশাপাশি কৃষকদের সুবিধার্থে কেন্দ্রীয় সরকার যে কমিটি গঠন করেছে তাতে সচ্ছতা আনতে কর্পারেট সংস্থা নয় আন্দোলনকারী কৃষকদের থেকে প্রতিনিধি রাখার দাবী জানানো হয়। এদিনের পথসভায় বক্তব্য রাখেন সারা ভারত কৃষক সভার গলসি ২ ব্লক কমিটির সম্পাদক সেখ সাইফুল হক, ছাত্রনেতা তথা ডিওয়াইএফআই এর গলসি ২ আঞ্চলিক কমিটির সম্পাদক মনসিজ হোসেন, গলসি অঞ্চল কৃষক সভার সম্পাদক অমিতাভ মন্ডল, সদস্য শিশির কেশ ও অনান্যরা। পথ সভায় সভাপতিত্ব করেন বামনেতা জয়ন্ত চ্যাটার্জী। এদিনের আন্দোলনে নেতৃত্ব সিপিআইএম গলসি ২ এরিয়া কমিটির সম্পাদক জাফর কাজী।
০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১৬ ভাদ্র ১৪৩৩
BREAKING :
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 


























