১৯ এপ্রিল ২০২৬, রবিবার, ৫ বৈশাখ ১৪৩৩
১৯ এপ্রিল ২০২৬, রবিবার, ৫ বৈশাখ ১৪৩৩

বিমানে জমজমের পানি বহনে নিষেধাজ্ঞা আনলো এয়ার ইন্ডিয়া বিমান কর্তিপক্ষ।

নতুন গতি নিউজ ডেস্ক : ইন্ডিয়ার বিমানে হজের যাত্রাকালে জমজমের পানি বহনের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি হয়েছে। জমজমের পানি নিয়ে এয়ার ইন্ডিয়ার বিমানে ওঠা যাবে না বলে সাফ জানিয়েদেন কর্তিপক্ষ।

এয়ার ইন্ডিয়ার এমন পদক্ষেপে কেরালা এবং হায়দরাবাদের হজযাত্রীদের মধ্যে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সামাজিক মাধ্যমেও এ নিয়ে তীব্র সমালোচনার ঝড় উঠেছে।

জমজমের পানি মুসলমানদের কাছে পানীয় তথা পবিত্র একটি পানি। যারা সৌদিতে হজের উদ্দেশে যান তাদের বেশিরভাগই দেশে ফিরে আসার সময় সঙ্গে করে জমজমের পানি নিয়ে আসেন।

জমজমের পানি বহনে এমন নিষেধাজ্ঞা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত আনতে পারে বলে দাবি বিশেষজ্ঞ মহলের। এয়ার ইন্ডিয়ার আঞ্চলিক ব্যবস্থাপক প্রভুচন্দ্রন জানিয়েছেন, আগে এ-৩২০ বিমানের ফ্লাইটে করে জেদ্দা থেকে হায়দরাবাদ এবং জেদ্দা থেকে কোচিনে সফর করতেন হজযাত্রীরা। কিন্তু এ-৩২০ বিমানের বদলে হজযাত্রীরা এখন থেকে এয়ার ইন্ডিয়ার বহরে যুক্ত হওয়া বোয়ি ৭৩৭ বিমানের ফ্লাইটে করে চলাচল করবেন।

তিনি আরো বলেন, এ ধরনের বোয়িং বিমানের ধারণ ক্ষমতা কম। এক্ষেত্রে দু’টি বিকল্প ব্যবস্থা রয়েছে। একটি হচ্ছে কম হজযাত্রী বহন করা অথবা বিমানের ভেতরে জিনিসপত্র কম বহন করা। এ কারণেই জারে করে জমজমের পানি বিমানের মধ্যে বহনে সাময়িক নিষেধাজ্ঞা আনা হয়েছে।

একাই ২ ফ্রন্টে লড়াই, মাঠ কাঁপাচ্ছেন সামিম আহমেদ!

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বিমানে জমজমের পানি বহনে নিষেধাজ্ঞা আনলো এয়ার ইন্ডিয়া বিমান কর্তিপক্ষ।

আপডেট : ৮ জুলাই ২০১৯, সোমবার