০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১৬ ভাদ্র ১৪৩৩

মগধ রাজবংশোদভূত গোয়েন্দা পুষ্পকেতুর ভূমিকায় রোহন ভট্টাচার্য

পারিজাত মোল্লা, কলকাতা : মগধ রাজবংশোদভূত তরুণ পুষ্পকেতু যিনি রহস্যমোচনে ছিলেন পারদর্শী, তাকে নিয়ে রহস্য কাহিনী লেখেন অনন্যা পাল।সেই লেখা বই এর মূল চরিত্র পুষ্পকেতু এবং তার সঙ্গী উল্মুক এর অবয়ব উন্মোচন করলেন লেখিকা স্বয়ং।আইসিসিআর এর স্পাইসেস এন্ড সসেস ক্যাফেতে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা রোহন ভট্টাচার্য।চরিত্রের অলংকরণ করেছেন দিল্লির সিদ ঘোষ। ভবিষ্যতে এই চরিত্র নিয়ে মঞ্চে অথবা ওয়েব সিরিজে কাজের কথা ভেবেছেন লেখিকা স্বয়ং।সেক্ষেত্রে রোহন ভট্টাচার্য-কে পুষ্পকেতু চরিত্রে পছন্দ করা হয়েছে বলে জানান লেখিকা অনন্যা পাল।পুষ্পকেতু সিরিজের বইগুলির প্রধান চরিত্র পুষ্পকেতু ও তার পরম মিত্র উল্মুক সম্পর্কে কিছু কথা জানান লেখিকা অনন্যা পাল। তিনি বলেন,”

সমুদ্রগুপ্তের সমকালীন মগধ রাজবংশোদভূত তরুণ পুষ্পকেতু, একাধারে জ্যামিতিবিদ ও বীণাবাদক; কন্দর্পকান্তি, ক্ষুরধার বুদ্ধি. বিদেশ ভ্রমণ আর রহস্য উন্মোচনে বিশেষ রুচি তাঁর। একের পর এক রহস্যমোচন করেন তিনি জটিল অপরাধের, মগধে এবং ভিন্ন দেশেও। সুবর্ণভূমে পুষ্পকেতু বইয়ে তিনি পাড়ি দিয়েছেন সুদুর দক্ষিণ প্রাচ্যে এবং সেখানেও পরিচয় দিয়েছেন সুক্ষ পর্যবেক্ষণ শক্তি ও বুদ্ধিমত্তার।
পুষ্পকেতুর বাল্যবন্ধু উল্মুক পেশায় হিসাবরক্ষক কিন্তু স্বভাবে রসিক হাসিখুশি। মিত্রের সব অভিযানের অনন্য সঙ্গী তিনি। উল্মুকের সহজ দৃষ্টিভঙ্গি ও রসবোধ পুষ্পকেতুর প্রতিটি গল্পে এক বিশেষ মাত্রা যোগ করে, যা গল্পগুলিকে আরও উপভোগ্য করে তোলে।” রোহন ভট্টাচার্য বললেন,” আমার একটু অন্যরকম লাগল শুনে। এটা একটা পিরিয়ডিকাল চরিত্র। এত রকমের গোয়েন্দার মাঝে পুষ্পকেতু অনেকটাই আলাদা।তাই এই গল্প নিয়ে ওয়েব সিরিজ বা থিয়েটার যাই হোক না কেন এই চরিত্রের জন্য আমায় ভাবা হয়েছে তাতে আমি খুব খুশি।”অনন্যা পাল পেশাগত ভাবে একজন চার্টার্ড আকাউন্টেন্ট, বেশ কিছু বছর বিভিন্ন বহুজাতিক সংস্থায় কর্মরত থেকে, এখন নিজের মত কাজ করেন। লেখালেখির পাশাপাশি তিনি নানান পরীক্ষামূলক ধারায় নাটক ও শর্টফিল্ম লেখা ও পরিচালনা করে থাকেন হিন্দি, বাংলা ও ইংরেজীতে। তাঁর লেখা পুষ্পকেতু সিরিজের বইগুলি হোল, ‘পুষ্পকেতু’ (বাংলা ও ইংরেজী), ‘পুষ্পকেতুর পঞ্চরহস্য (বাংলা) ও সুবর্ণভূমে পুষ্পকেতু’ (বাংলা)। তাঁর লেখা অন্যান্য বইগুলি হোল ‘অথ রম্যকথা’ (বাংলা) ও ‘কিষ্কিন্ধ্যা কাণ্ড’ (ইংরেজী)।

সর্বাধিক পাঠিত

আদিবাসীদের ‘ভেড়চাল’ মন্তব্যের প্রতিবাদ; বীরভূমের বিভিন্ন থানায় বিজেপি সাংসদের বিরুদ্ধে ডেপুটেশন

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মগধ রাজবংশোদভূত গোয়েন্দা পুষ্পকেতুর ভূমিকায় রোহন ভট্টাচার্য

আপডেট : ৩১ জুলাই ২০২২, রবিবার