০৬ জুলাই ২০২৬, সোমবার, ২১ আষাঢ় ১৪৩৩
০৬ জুলাই ২০২৬, সোমবার, ২১ আষাঢ় ১৪৩৩

নতুন সরকারের দিকে তাকিয়ে আন্দোলন থেকে সরে গেলো কুড়মি সমাজ

নিউজ ডেস্ক: এটা হয়তো কিছুটা শুভেন্দু ম্যাজিক। তারা আলাপ আলোচনা শুরু করতে চায়। জাতিসত্তার দাবিতে গত ৭ বছর ধরে ২০ সেপ্টেম্বর হয় রেল অবরোধ বা ‘রেল টেকা’। না হয় ‘ডহর ছেঁকা’র (সড়ক অবরোধ) মতো আন্দোলন করে এসেছে আদিবাসী কুড়মি সমাজ। কিন্তু এবার কেন্দ্র সরকার কুড়মিদের অন্যতম দাবি কুড়মালি ভাষাকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করার আশ্বাস দিয়েছে। তাই চলতি বছর ২০ সেপ্টেম্বর ওই আন্দোলন থেকে সরে আসছে কুড়মিরা। ওই দিন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণ জানিয়ে ‘করম পর্বতিয়া মহাজড়ুয়াহি’ কর্মসূচি নেবে আদিবাসী কুড়মি সমাজ।শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ পর্বে আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা মুখ্যমন্ত্রীকে ওই অনুষ্ঠানের আগাম আমন্ত্রণ জানান। ওই আমন্ত্রণে মুখ্যমন্ত্রী সাড়া দিয়েছেন বলে দাবি আদিবাসী কুড়মি সমাজের।

আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা অজিতপ্রসাদ মাহাতো বলেন, ‘‘এবার ২০ সেপ্টেম্বর আমরা ‘করম পর্বতিয়া মহাজড়ুয়াহি’ পালন করব। ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছি। তিনি উপস্থিত থাকবেন বলে আমাকে আশ্বাস দিয়েছেন।” জঙ্গলমহলে ‘নো ভোট টু টিএমসি’ ডাক দিয়ে আদিবাসী কুড়মি সমাজ যেভাবে তৃণমূলকে ধুয়েমুছে সাফ করে দিয়েছে, তার অন্যতম কিং মেকার মূল মানতা। ভোটের ফলাফলের পর আদিবাসী কুড়মি সমাজের তরফে জঙ্গলমহলের কুড়মি বিধায়কদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য একটি কর্মসূচি নিয়েছিল। ওই কর্মসূচিতে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করেছিলেন তাঁরা।

সর্বাধিক পাঠিত

শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ছিল না বিদ্যুৎ সংযোগ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

নতুন সরকারের দিকে তাকিয়ে আন্দোলন থেকে সরে গেলো কুড়মি সমাজ

আপডেট : ৫ জুলাই ২০২৬, রবিবার