০৭ অগাস্ট ২০২৬, শুক্রবার, ২২ শ্রাবণ ১৪৩৩

প্রবল বৃষ্টি উপেক্ষা করে লালবাজার অভিযান কংগ্রেসের

কলকাতা: একুশে জুলাই কংগ্রেসের শহীদ দিবস উপলক্ষে কর্মীদের উপর হামলার অভিযোগে বুধবার লালবাজার অভিযানের ডাক দেয় জাতীয় কংগ্রেস। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার কর্মী-সমর্থক কলকাতার কলেজ স্কোয়ারে সমবেত হয়ে সেখান থেকে মিছিল করে লালবাজারের উদ্দেশে রওনা দেন। প্রবল বৃষ্টিকেও উপেক্ষা করে কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কংগ্রেসের অভিযোগ, একুশে জুলাই শহীদ দিবসের কর্মসূচিতে যোগ দিতে আসার পথে বিভিন্ন জায়গায় তাদের কর্মীদের বাধা দেওয়া হয়। গাড়ি ভাঙচুর, মারধর এবং হামলার ঘটনায় বহু কর্মী আহত হন। বাদুড়িয়া নর্থ ব্লক কংগ্রেসের নেতা শামীম আব্দুল আলিম দাবি করেন, ওই হামলায় গুরুতর জখম কয়েকজন হাসপাতালে ভর্তি হন এবং তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনার প্রতিবাদেই লালবাজার অভিযান সংগঠিত করা হয়েছে বলে জানান তিনি। এই অভিযানে বাদুড়িয়া টাউন কংগ্রেস সভাপতি অসীম ব্যানার্জি, ব্লক কংগ্রেস নেতা শামীম আব্দুল আলিম, রেবেকা পারভিন এবং জেলা কংগ্রেসের নেতা বিজয় মাল্য বোস ও বিজন সরকারসহ একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন।

সর্বাধিক পাঠিত

পরিবারের সদস্যদের উপস্থিতিতে বাড়ি থেকে উধাও শিশু, চাঞ্চল্য কোচবিহারে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

প্রবল বৃষ্টি উপেক্ষা করে লালবাজার অভিযান কংগ্রেসের

আপডেট : ৭ অগাস্ট ২০২৬, শুক্রবার