হাওড়া: ঐতিহাসিক ভারত ছাড়ো দিবস উপলক্ষে দেশের ঐক্য, সংহতি ও সংবিধান রক্ষার বার্তা দিতে হাওড়ায় পদযাত্রা ও জনসভার আয়োজন করল কংগ্রেস। নিখিল ভারত কংগ্রেস কমিটির সদস্য পলাশ ভান্ডারীর আহ্বানে রবিবার বিকেল ৪টায় কদমতলা পাওয়ার হাউস থেকে হাওড়া ময়দান পর্যন্ত প্রায় তিন কিলোমিটার পদযাত্রায় অংশ নেন বহু কংগ্রেস কর্মী-সমর্থক। মহিলাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। পদযাত্রার অন্যতম আকর্ষণ ছিলেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য তথা প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তিনিও কর্মী-সমর্থকদের সঙ্গে পদযাত্রায় পা মেলান। পরে হাওড়া শরৎ সদনের সামনে আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন তিনি-সহ অন্যান্য কংগ্রেস নেতারা। পলাশ ভান্ডারীর নেতৃত্বে এদিন অধীর চৌধুরীর হাতে দলীয় পতাকা নিয়ে বেশ কয়েকজন কংগ্রেসে যোগ দেন। সভায় অধীর চৌধুরী বলেন, সংবিধান দেশের ১৪০ কোটি মানুষকে একসূত্রে বেঁধে রেখেছে। পাশাপাশি ‘অভয়া’ হত্যাকাণ্ডের বিচার নিয়েও সরব হন তিনি। তাঁর অভিযোগ, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নিহত তরুণীর পরিবার এখনও সুবিচার পায়নি। সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক অসিত মিত্র, আতিয়ার রহমান খান, শেখ নাজির (বাদশা), শেখ সাহিল, শেখ মহসিন, আসাদুল খান-সহ কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ।
০৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ২১ আশ্বিন ১৪৩৩
BREAKING :
ভারত ছাড়ো দিবসে হাওড়ায় কংগ্রেসের পদযাত্রা, সংবিধান রক্ষার বার্তা অধীরের
-
নতুন গতি - আপডেট : ১১ অগাস্ট ২০২৬, মঙ্গলবার
- 118
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder





















