২২ জুন ২০২৬, সোমবার, ৭ আষাঢ় ১৪৩৩
২২ জুন ২০২৬, সোমবার, ৭ আষাঢ় ১৪৩৩

খড়ের পালুইয়ে আগুন, ক্ষতিগ্রস্থ কৃষক পরিবার

  • নতুন গতি
  • আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার
  • 16

আজিজুর রহমান, গলসি : রাতের নীরবতা ভেঙে হঠাৎই আগুনের লেলিহান শিখা। আর সেই ভয়াবহ আগুনে চোখের সামনে ভস্মীভূত হয়ে গেল একটি আস্ত খড়ের পালুই। দুঃখজনক এমন ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে গলসির শিড়রাই গ্রামে। জানা গেছে, গভীর রাতে গ্রামের পূর্বপাড়ার কৃষক মাফিজুল মল্লিকের বড় খড়ের পালুইয়ে আগুন লাগে। অগ্নিকাণ্ডের জেরে তিনি আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছেন। মাফিজুল মল্লিকের অভিযোগ, গত রাত ২টার সময় কেরসিন ঢেলে পরিকল্পিতভাবে কেউ ওই খড়ের পালুইয়ে আগুন লাগিয়ে দিয়েছে। এর ফলে প্রায় ১২ বিঘা জমির খড় পুড়ে যায়। ঘটনায় তার কমবেশি ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে। পালুইয়ের পাশেই ছিল ধানের গোলা। জল দিয়ে আগুন নিয়ন্ত্রনে রেখে সেটিকে কোনক্রমে রক্ষা করেন। স্থানীয় সূত্রে জানা যায়, গতকালই তার ধান ঝাড়াইয়ের কাজ শেষ হয়েছিল। গবাদি পশুর খাদ্যের জন্য শ্রমিক খরচ করে খামারেই তিনি খড়ের পালুই তৈরি করেছিলেন। রাত্রি আনুমানিক তিনটে নাগাদ হঠাৎ খড়ের পালুইয়ে আগুন দেখতে পেয়ে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা হতবাক হয়ে যান। তড়িঘড়ি সেচ পাম্পের জল ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন। সেই সময় স্থানীয় বেশ কিছু মানুষ ছুটে এসে আগুন নেভাতে সহযোগিতা করেন। কিন্তু আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যেই গোটা পালুইয়ে ছড়িয়ে পড়ে। এমন ঘটনার জেরে, চরম দুশ্চিন্তায় পড়েছেন মফিজুল ও তার পরিবার।

সর্বাধিক পাঠিত

রেললাইনের পাশে পড়ে যুবক, আত্মহত্যার চেষ্টা নাকি দুর্ঘটনা? ধোঁয়াশায় বামনহাট

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

খড়ের পালুইয়ে আগুন, ক্ষতিগ্রস্থ কৃষক পরিবার

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার