১৫ অগাস্ট ২০২৬, শনিবার, ৩০ শ্রাবণ ১৪৩৩
১৫ অগাস্ট ২০২৬, শনিবার, ৩০ শ্রাবণ ১৪৩৩

দিঘার মোহনায় ভেসে এল বিশাল সিগন্যালিং বয়া, কৌতূহল পর্যটক-মৎস্যজীবীদের

দিঘা: দিঘার মোহনায় ভেসে এল একটি বড় সিগন্যালিং বা নেভিগেশন বয়া। স্থানীয় মৎস্যজীবীদের দাবি, ১২ তারিখ রাতে সমুদ্রে যাওয়ার সময় মোহনা এলাকায় প্রথম বয়াটিকে ভাসতে দেখা যায়। এরপর সেটিকে ঘিরে স্থানীয় বাসিন্দা থেকে পর্যটকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। সমুদ্রে জাহাজ ও ট্রলারের নিরাপদ চলাচলের জন্য গুরুত্বপূর্ণ এই বয়া সাধারণত নৌপথ চিহ্নিত করা এবং অগভীর বা বিপজ্জনক এলাকা সম্পর্কে নৌযানকে সতর্ক করার কাজে ব্যবহৃত হয়। ফলে নির্দিষ্ট অবস্থান থেকে কীভাবে সেটি সরে দিঘার মোহনায় এসে পৌঁছল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় মৎস্য ব্যবসায়ী শ্যামসুন্দর পট্টনায়কের কথায়, সমুদ্রে ট্রলার ও জাহাজ চলাচলের ক্ষেত্রে এই ধরনের বয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে বয়াটি দেখতে ভিড় জমাচ্ছেন বহু মানুষ। স্থানীয় বাসিন্দা কাদের আলি সাহা জানান, খবর পেয়ে বয়াটি দেখতে সমুদ্র সৈকতে এসেছেন। সমুদ্রের ঢেউ, জোয়ার-ভাটা বা স্রোতের টানে বয়াটি ভেসে আসতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হলেও, সঠিক কারণ এখনও নিশ্চিত নয়। প্রশাসনের তরফেও এ বিষয়ে কোনও বিস্তারিত তথ্য জানানো হয়নি।

আল-আরাবিকে হারিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে ইস্ট বেঙ্গল

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

দিঘার মোহনায় ভেসে এল বিশাল সিগন্যালিং বয়া, কৌতূহল পর্যটক-মৎস্যজীবীদের

আপডেট : ১৪ অগাস্ট ২০২৬, শুক্রবার