আনজুম মুনির, কলকাতা: প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বুঝতে পারছেন, তৃণমূল শেষের দিকে। এবার রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার এক মাসের মধ্যে ফের তাঁকে দেখা গেল ধর্নায়। তবে ছবিটা এবার একেবারেই অন্যরকম। এর আগে যখনই দলনেত্রী ধর্নায় বসেছেন, তখনই ছুটে এসেছেন দলের বিধায়ক-সাংসদরা। ভোটের মাস কয়েক আগেই এসআইআর-এর বিরোধিতায় যখন প্রতিবাদ মঞ্চ তৈরি করেছিল তৃণমূল, তখনও সব নেতা-নেত্রীদের দেখা যায় সেখানে। ক্ষমতা চলে গিয়েছে ঠিকই। তবে এখনও তৃণমূলের হাতে ৭৮ জন (দুজনকে সদ্য বহিষ্কার কর হয়েছে) বিধায়ক রয়েছেন। লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে রয়েছেন ৪১ জন সাংসদ। অথচ ধর্না মঞ্চে, মমতার পাশে দেখা যাচ্ছে মাত্র ৫ সাংসদ আর গুটিকয়েক বিধায়ককে।
মঙ্গলবার দুপুর ২টোয় বাড়ি থেকে বেরিয়ে ওয়াই চ্যানেলের ধর্নামঞ্চে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন সাংসদ দোলা সেন ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মমতা মঞ্চে পৌঁছনোর পর ভিড় দেখা গেল ঠিকই, তবে আগের ভিড়ের ছবির সঙ্গে কোনও মিলই নেই। ভিড়ের মাঝে মাথা উঁচু করে সবাইকে শান্ত করলেন মমতা। মমতার ধর্নামঞ্চে উপস্থিত রয়েছেন বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র, ববি হাকিম, বিমান বন্দ্যোপাধ্যায়, অশোক দেব, শোভনদেব চট্টোপাধ্য়ায়। রয়েছেন সাংসদ ডেরেক ও ব্রায়েন, সামিরুল ইসলাম, দোলা সেন, মালা রায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সাংসদ ও বিধায়ক মিলিয়ে এই চিত্রই দেখা গেল এদিন।
নতুন গতি 



















