হাসান লস্কর বাবলু, দক্ষিণ চব্বিশ পরগনা :
আজ মগরাহাট পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বর্ধিত কর্মীসভা অনুষ্ঠিত হলো শ্রীচন্দ্রা এম এন এম ইনস্টিটিউশন সংলগ্ন মাঠে। যেখানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সুন্দরবন জেলার সভাপতি তথা কুলপি বিধানসভার বিধায়ক যগোরঞ্জন হালদার, মগরাহাট পশ্চিম বিধানসভার বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের সভাপতি গিয়াস উদ্দিন মোল্লা,মগরাহাট পূর্বের বিধায়ক নমিতা সাহা,জেলা পরিষদ সদস্য মজিবুর রহমান মোল্লা, জেলা পরিষদ সদস্যা তন্দ্রা পুরকাইত মন্দিরবাজার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপি হালদার সহ দলীয় নেতৃত্ব। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারে বাংলার মসনদে বসার পর, বিভিন্ন রাজনৈতিক দল থেকে হাজার হাজার মানুষ তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নিচ্ছেন। আজ মগরাহাট পশ্চিম বিধানসভার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বর্ধিত কর্মীসভায় সেখানে তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্দেশে বিশেষ বার্তা দেওয়ার লক্ষ্যে আজ এই কর্মী সভা। আগামী দিনে তৃণমূল কংগ্রেসের কর্মীরা দলীয় নেতৃত্বের নির্দেশ কে মান্যতা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মসূচি দুয়ারে সরকার চলছে। সাধারণ মানুষকে আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকারের প্রতিটি স্কিম মানুষের কাছে পৌঁছাতে আজ এই বর্ধিত কর্মী সভা ।
০২ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১৭ আষাঢ় ১৪৩৩
BREAKING :
মগরাহাট পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের বর্ধিত কর্মীসভা
-
নতুন গতি - আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, রবিবার
- 12
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder


























