২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

বেপরোয়া গাড়ি চলাচলের জেরেই প্রতিনিয়ত ঘটে চলেছে অবশ্যম্ভাবী ঘটনা

সামসুর রহমান, উস্থি : দক্ষিণ ২৪ পরগনা জেলার উস্থি থানার শ্রীচন্দ্রা অঞ্চলের অন্তর্গত রামরামপুর মোড়ের একেবারে অদূরেই মূল সড়কের উপর দিয়ে চলমান একটি বাইক আরোহীকে গতকাল সন্ধ্যা নাগাদ পিছন থেকে অজানা কোনো এক গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে যায় । বাইক আরোহী রাস্তার ধারে লুটিয়ে পড়ে কাতরাতে থাকে । পরে স্থানীয় লোকজনের জমায়েত হয় ও চাঞ্চল্য তৈরি হলে উস্থি থানার বড়ো বাবু খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়।

এরপর আশঙ্কাজনক অবস্থায় ঐ বাইক আরোহীকে উদ্ধার করে বড়ো বাবু স্থানীয় ব্লক হসপিটাল বাণেশ্বরপুর হসপিটালে চিকিৎসা করতে পাঠায়,যদিও ধৃত গাড়িটিকে আটক বা চিহ্নিত করা যায় নি। তবে ধৃত গাড়ি টিকে আটক করার জন্য তল্লাশি করছে বলেই প্রশাসনিক সূত্রে খবর। এছাড়া প্রশাসন ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিত না কেবলই আচমকা ঘটে যাওয়া তা নিয়ে তদন্ত করছে ।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বেপরোয়া গাড়ি চলাচলের জেরেই প্রতিনিয়ত ঘটে চলেছে অবশ্যম্ভাবী ঘটনা

আপডেট : ৫ সেপ্টেম্বর ২০২১, রবিবার