সামসুর রহমান,উস্থি : আজ রবিবার ভোরবেলায় মগরাহাট থানার অন্তর্গত কুলদিয়ার বাগাঞ্চির বাসিন্দা বিদ্যুত মন্ডল ও বেরা মন্ডল স্বামী স্ত্রী দুজনে বিশেষ কারনে উস্থি থানার শেরপুর বাজারের উদ্দেশ্যে মোটর ভ্যানে রওনা হয়। তারা যখন শেরপুর পদ্মপুকুর রোড শেষে প্রায় গন্তব্যে পৌঁছাতে চলেছে এমন সময় প্রায় সকাল ৬টা নাগাদ শেরপুর বাজারে ঢোকার কিছুটা আগেই সেকেন্দারপুর সরদার পাড়া এলাকায় মেন রোডের উপরে এক মালবাহী লোড লড়ি এসে তাদের চলমান গাড়িটিতে সজোরে ধাক্কা মারে এবং সাথে সাথেই তারা ছিটকে মাটিতে পড়ে ও ভদ্র মহিলা অজ্ঞান হয়ে যায় । এমতাবস্থায় স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে ডাক্তার বাবু বছর পঞ্চান্নর ঐ ভদ্র মহিলা বেরা মন্ডলকে মৃত ঘোষণা করেন । যদিও তাঁর স্বামী বিদ্যুত মন্ডল গুরুতর আহথ অবস্থায় বর্তমানে চিকিৎসাধীন বলে জানা গেছে ।
০২ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১৭ আষাঢ় ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 


























