২৯ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১২ আশ্বিন ১৪৩৩

পাঁশকুড়া স্টেশন বাজারে জলনিকাশি সংস্কারের দাবিতে রেলে ডেপুটেশন

বর্ষায় দীর্ঘদিন জলমগ্ন হয়ে পড়ে পাঁশকুড়া স্টেশন বাজার এলাকা। জলনিকাশি সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে দক্ষিণ-পূর্ব রেলের পাঁশকুড়ার অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল ইঞ্জিনিয়ারের কাছে ডেপুটেশন দিল পাঁশকুড়া বন্যা প্রতিরোধ ও খাল সংস্কার সংগ্রাম সমিতি।

ডেপুটেশনে সংগঠনের পক্ষ থেকে রেললাইন সংলগ্ন নয়ানজুলিগুলি নিয়মিত পরিষ্কার করা এবং রেলের জমির মধ্য দিয়ে যাওয়া হাইড্রেনগুলি সংস্কারের দাবি জানানো হয়। পাশাপাশি, জল দ্রুত নিষ্কাশনের জন্য প্রশস্ত কালভার্ট নির্মাণের দাবিও জানানো হয়েছে।
সংগঠনের প্রতিনিধিদের অভিযোগ, প্রতি বছর বর্ষার সময় দীর্ঘক্ষণ জল জমে থাকায় সমস্যায় পড়েন এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীরা। নিকাশির সমস্যার স্থায়ী সমাধানের জন্য রেলের উদ্যোগ প্রয়োজন বলেই তাঁদের দাবি।
ডেপুটেশনের প্রতিনিধিদলে ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা বন্যা-ভাঙন প্রতিরোধ কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক, পাঁশকুড়া বন্যা প্রতিরোধ ও খাল সংস্কার সংগ্রাম সমিতির সম্পাদক দীপঙ্কর মাইতি, সহ-সভাপতি প্রাণকৃষ্ণ মাইতি ও অসিত মান্না এবং সদস্য লক্ষীকান্ত সাঁতরা।
অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল ইঞ্জিনিয়ার দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করে নিকাশিব্যবস্থা সংস্কারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।

বন্ধ পাঠশালা, মুখ শুকনো কাঞ্চনদের

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

পাঁশকুড়া স্টেশন বাজারে জলনিকাশি সংস্কারের দাবিতে রেলে ডেপুটেশন

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, সোমবার