০১ জুলাই ২০২৬, বুধবার, ১৬ আষাঢ় ১৪৩৩
০১ জুলাই ২০২৬, বুধবার, ১৬ আষাঢ় ১৪৩৩

সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে ধিক্কার মিছিল

বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা : ত্রিপুরায় সাংবাদিক নিগ্রহের প্রতিবাদে মৌন মিছিল সংগঠিত হলো ডায়মন্ড হারবারে। ডায়মন্ড হারবার প্রেসক্লাবের উদ্যোগে এমনি উদ্যোগ গ্রহণ করেন বেশকিছু সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। মহকুমা শাসকের দপ্তরে স্মারকলিপি জমা করেন, মহাকুমা শাসকের মাধ্যম দিয়ে রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা করার আহ্বান জানান। ত্রিপুরায় আক্রান্ত আব তাকের সাংবাদিক আলী আকবর লস্করের উপর দুষ্কৃতী হানার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে ১১৭ নম্বর জাতীয় সড়কের উপর ডায়মন্ড হারবার শহরে মৌন মিছিল করেন সাংবাদিকরা। তাঁরা দাবি জানান গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম আজ ত্রিপুরায় আক্রান্ত কাল ভারতবর্ষের অন্য কোথাও আক্রান্ত হতে পারে। তাই ডায়মন্ড হারবার প্রেস কর্নারের উদ্যোগে মৌন মিছিলে যোগ দেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে সাংবাদিক ও চিত্র সাংবাদিকরা। তাঁরা ডায়মন্ড হারবারের মহকুমা শাসক সুকান্ত সাহার মারফতে মহামান্য রাজ্যপালকে স্মারকলিপি দেন।

মুরারইয়ের বাঁশলই নদীতে স্নান করতে নেমে মৃত্যু দুই শিশুর

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে ধিক্কার মিছিল

আপডেট : ২৩ নভেম্বর ২০২১, মঙ্গলবার