০৭ অক্টোবর ২০২৬, বুধবার, ২০ আশ্বিন ১৪৩৩
০৭ অক্টোবর ২০২৬, বুধবার, ২০ আশ্বিন ১৪৩৩

‘ঘর ঘর তিরঙ্গা’ কর্মসূচিতে বাইনানে কচিকাঁচাদের পদযাত্রা

 নতুন গতি প্রতিবেদন, বাগনান: সোমবার ‘ঘর ঘর তিরঙ্গা’ কর্মসূচিতে অংশ নিল বাগনানের বাইনান বামনদাস হাই অ্যাটাচ প্রাইমারি স্কুলের কচিকাঁচারা। স্কুলের প্রায় ৪০০ জন ছাত্রছাত্রী হাতে জাতীয় পতাকা নিয়ে বাইনান গ্রাম পরিক্রমা করে। পড়ুয়াদের হাতে তেরঙ্গা নিয়ে এই পদযাত্রাকে ঘিরে এলাকায় তৈরি হয় বিশেষ আবহ। দেশাত্মবোধের বার্তা ছড়িয়ে দিতে এই কর্মসূচির আয়োজন করা হয়। স্কুলের ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকারাও কর্মসূচিতে অংশ নেন। গোটা পদযাত্রায় পড়ুয়াদের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। কর্মসূচিতে নেতৃত্ব দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌরভ দোলুই।

জগৎবল্লভপুরে কংগ্রেসের বিডিও অভিযান, জ্ঞানেশ কুমারের কুশপুতুল দাহ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

‘ঘর ঘর তিরঙ্গা’ কর্মসূচিতে বাইনানে কচিকাঁচাদের পদযাত্রা

আপডেট : ১১ অগাস্ট ২০২৬, মঙ্গলবার