সাজ্জাদ হাসান, উলুবেড়িয়া: হাওড়ার উলুবেড়িয়ার বাগান্ডা রংমহল কোরআনিয়া হাই মাদ্রাসায় পালিত হল ‘ঘর ঘর তিরঙ্গা’ কর্মসূচি। অনুষ্ঠানের সূচনায় প্রধান শিক্ষক আনিসুর রহমান মল্লিকের নেতৃত্বে বর্ণাঢ্য পদযাত্রা বের হয়। তার আগে বিদ্যালয় প্রাঙ্গণে পড়ুয়াদের দিয়ে ভারতের মানচিত্র তৈরি করা হয়। প্রধান শিক্ষক তাঁর বক্তব্যে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, শহিদদের আত্মত্যাগ এবং বৈচিত্র্যের মধ্যে ঐক্যের গুরুত্ব তুলে ধরেন। পড়ুয়ারাও স্বাধীনতা আন্দোলন নিয়ে বক্তব্য রাখে। সমবেত কণ্ঠে ‘বন্দে মাতরম’ ও জাতীয় সংগীত পরিবেশিত হয়। কয়েকজন অভিভাবকও পদযাত্রায় অংশ নেন। পরে সেমিনার হলে ‘ভারতের স্বাধীনতা সংগ্রামে হিন্দু-মুসলিমের যৌথ অবদান’ শীর্ষক আলোচনা সভা হয়। পাশাপাশি কুইজ ও বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় সফলদের পাশাপাশি সকল অংশগ্রহণকারীকেও সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়।
০৭ অক্টোবর ২০২৬, বুধবার, ২০ আশ্বিন ১৪৩৩
BREAKING :
তিরঙ্গায় ঐক্যের বার্তা, রংমহল কোরআনিয়া মাদ্রাসায় ঘর ঘর তিরঙ্গা
-
নতুন গতি - আপডেট : ১৮ অগাস্ট ২০২৬, মঙ্গলবার
- 80
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder





















