০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১৫ ভাদ্র ১৪৩৩

এবার তৃণমূলের একই পোস্টার পড়ল মালদাতেও! কি সেই পোস্টার?

নিজস্ব সংবাদদাতা: কলকাতার একাধিক জায়গায় নতুন তৃণমূলের আগমন বার্তা দিয়ে পোস্টার পড়েছিল। এবার একই পোস্টার পড়ল মালদায়। পোস্টারে লেখা রয়েছে, ‘আগামী ছয় মাসের মধ্যে সামনে আসবে নতুন তৃণমূল। ঠিক সাধারণ মানুষ যেমনটা চায়।’ তাতে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই। শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে। এমনই পোস্টটা দেখা গেল মালদার চাঁচলে।আগে কলকাতায় যখন পোস্টার পড়েছিল তখন মুখ্যমন্ত্রীর বাসভবনের উল্টো দিকেও ছিল একই ধরনের পোস্টার। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক গুঞ্জন। তৃণমূলকে খোঁচা দিতে ছাড়েনি বিরোধীরা।

চাঁচল ১ নম্বর ব্লকের কংগ্রেসের সাধারণ সম্পাদক কাজী আতাউর রহমান তৃণমূলকে কটাক্ষ করে বলেন, ‘এতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হচ্ছে। দল যতই দুর্বল হচ্ছে ততই উপদল তৈরি হচ্ছে। এটি তৃণমূলের সর্বনাশের প্রভাত ফেরী।’ মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেনু বলেন, ‘রাজ্যে তৃণমূলের ভাঙন শুরু হয়েছে। চাঁচলে হল তার উদাহরণ।’ যদিও তৃণমূলের কেউ এই বলেই দাবি করেছেন তৃণমূল বিধায়ক। তিনি বলেন, ‘এটি বিরোধীদের চক্রান্ত আমি। পুলিশকে খোঁজ নিতে বলেছি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।’

আদিবাসীদের ‘ভেড়চাল’ মন্তব্যের প্রতিবাদ; বীরভূমের বিভিন্ন থানায় বিজেপি সাংসদের বিরুদ্ধে ডেপুটেশন

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

এবার তৃণমূলের একই পোস্টার পড়ল মালদাতেও! কি সেই পোস্টার?

আপডেট : ২১ অগাস্ট ২০২২, রবিবার