সংবাদদাতা : ৭৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে ১৫ ও ১৬ আগস্ট দুদিন ধরে হুগলি জেলার চেরাগ্রামে এক সুন্দর সাংস্কৃতিক ও সেবামুলক অনুষ্ঠান হয়। রক্তদান, আইক্যম্প, শরীর ফ্রী চেকাপ করা হয়। উপস্থিত ছিলেন আ.বা.মার সভাপতি আবু আফজাল জিন্না বলেন সেচ্ছাসেবী সংগঠন গুলি মানুষের সেবা করে চলেছে, তার মধ্যে “পাশে আছি” সংগঠন কোন অংশেই কম নয়।রক্তদান জীবন দান একফোটা রক্ত ই পারে মানুষের জীবন কে বাঁচিয়ে দিতে পারে।ফুরফুরা ইউনিক ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি মুফতি হাবিবুল্লা বলেন এই সংগঠন এর সাথে আছি সব সময়, এই তরুন ছেলেরা উদ্যোগ নিয়ে কাজ করছে এতে আমরা খুব খুশি। বাচিক শিল্পী সর্বানি চ্যাটার্জি উপস্থিত হয়ে বক্তব্যে বলেন খুব ভালো উদ্যোগ নিয়েছে এই সংগঠন এর ছেলেরা। আর সংগঠন এর কর্নধার সাহিল মল্লিক মানব সেবা বড় ধর্ম এই কথাকে পাথেয় করে মানুষের সেবা করার জন্য ইত্যাদি কাজগুলো করার জন্য ঝাঁপিয়ে পড়েছি। আরও অনেক উপস্থিত ছিলেন।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 





















