আলিফ ইসলাম,মেমারি : ৮ আগষ্ট পূর্ব বর্ধমান জেলার বর্ধমান জেলা গ্ৰন্থাগারে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের বর্ধমান শহর কমিটির উদ্যোগে আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস বাইশে শ্রাবণ পালন করা হয় বৈকালিক এক মহতী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। সভাপতি অরুণ মজুমদার, বিকাশ বিশ্বাস, কুশল দে,লক্ষন দাস ঠাকুরা, নারায়ণ চন্দ্র পাল প্রমুখ মঞ্চাসীন ব্যাক্তিগণের উপস্থিতিতে প্রায় পঁচাত্তর জন সাহিত্য ও সংস্কৃতি প্রেমী গুণী ব্যক্তিত্ব কবিতা পাঠ, আবৃত্তি, সঙ্গীত এবং আলোচনার মাধ্যমে এই মহতী অনুষ্ঠানটি কে সমৃদ্ধ করে তোলেন।মঞ্চাসীন ব্যাক্তিগণ ছাড়া উপস্থিত ছিলেন মিনতি গোস্বামী, স্বরূপ মুখার্জী, সৌমিত্র চ্যাটার্জী, তাপস ভূষণ সেনগুপ্ত, কুমুদ বন্ধু নাথ, সুফি রফিক উল ইসলাম, মুক্তা রায়,রীতা বসু ধর, রীতা সাউ, করবী রায়, দীপঙ্কর বিশ্বাস, রমাকান্ত পাঁজা, দেবশ্রী চ্যাটার্জী পাল,মধুছন্দা দাশগুপ্ত,সবিতা চ্যাটার্জী, কৃষ্ণা মজুমদার,তন্দ্রা মুখার্জী, সঞ্চিতা দাস,তপন জ্যোতি চৌধুরী,সূর্য মন্ডল প্রমুখ আরো অনেকে।
১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ১ শ্রাবণ ১৪৩৩
BREAKING :
বর্ধমানে বাইশে শ্রাবণ পালন
-
নতুন গতি - আপডেট : ৯ অগাস্ট ২০২২, মঙ্গলবার
- 22
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder


























