সেখ সামসুদ্দিন : ৬ আগস্ট মেমারি পৌরসভা পরিচালিত মা ক্যান্টিনের বর্ষপূর্তি পালন মেমারি নতুন বাসস্ট্যান্ডে। উপস্থিত ছিলেন সদর মহাকুমা শাসক দক্ষিণ কৃষ্ণেন্দু মন্ডল, মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, এক্সিকিউটিভ অফিসার শ্রবণ নন্দী সহ কাউন্সিলরবৃন্দ, পৌর কর্মীবৃন্দ। পাঁচ টাকায় ডিম ভাত শতাধিক মানুষ দৈনিক খান। প্রায় ৩২ হাজার মানুষ এই মা ক্যান্টিনে আহার গ্রহণ করেছেন বলে জানান চেয়ারম্যান। এই উদ্যোগকে মহাকুমা শাসক সাধুবাদ জানান। একজন বয়স্ক বেনিফিশিয়ারীকে দিয়ে কেক কাটায় চেয়ারম্যান এবং সেই কেক তাকে খাইয়ে দেন মহকুমা শাসক। তারপর খাবার পরিবেশন করেন চেয়ারম্যান সহ মহকুমা শাসক।
১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ১ শ্রাবণ ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 

























