
খান আরশাদ, বীরভূম:
ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক মোটরসাইকেল আরোহীর। রবিবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ খয়রাশোল থানার পাঁচড়া পান্ডবেশ্বর ১৪ নম্বর জাতীয় সড়কের ওপর সিমজুড়ি ব্রীজ সংলগ্ন এলাকায় পথ দূর্ঘটনার শিকার হন এক মোটরসাইকেল আরোহী। মৃতের নাম বুদ্ধদেব মন্ডল (৩৯) , বাড়ি লোকপুর থানার নিচিন্তা গ্রামে। পান্ডবেশ্বর জোয়ালভাঙা কোল মাইনস বেসরকারি সংস্থার কর্মী। জানা গিয়েছে অন্যান্য দিনের মতো এদিনও সকালে কাজ থেকে বাড়ি ফিরছিলেন। পথে ছাই ভর্তি ডাম্পারের সাথে ধাক্কায় সেখানেই প্রাণ হারান বুদ্ধদেব মন্ডল। ঘটনার খবর পেয়ে খয়রাশোল থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। খবর পেয়ে খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেস কোর কমিটির সদস্য কাঞ্চন দে হাসপাতালে ছুটে যান এবং মৃতের আত্মীয়দের পাশে দাড়ান। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। এদিকে খয়রাশোল থানার পুলিশ ঘাতক ডাম্পারটিকে আটক করে থানায় নিয়ে আসে। যদিও চালক ঘটনার পরেই গাড়ি ছেড়ে পলাতক।
নতুন গতি 





















