০৭ অক্টোবর ২০২৬, বুধবার, ২০ আশ্বিন ১৪৩৩
০৭ অক্টোবর ২০২৬, বুধবার, ২০ আশ্বিন ১৪৩৩

রঘুনাথপুরে চার শিশুকে কোপানোর অভিযোগ, থানায় হাজির অভিযুক্ত

মুর্শিদাবাদ: সুতির রঘুনাথপুরে একসঙ্গে চার শিশুকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেলের এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তের নাম গোলাম সারোয়ার বাদশা। গুরুতর জখম অবস্থায় চার শিশুকেই জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
আহতদের মধ্যে রয়েছে প্রায় পাঁচ বছরের নুসরাত খাতুন, ১০ বছরের ইসরাত খাতুন, তিন বছরের মনিফা খাতুন এবং প্রায় ১০ বছরের আলিফা খাতুন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবক আহত শিশুদের মধ্যে তিনজনের মামা এবং একজনের কাকা।
ঘটনার পর অভিযুক্ত নিজেই সুতির থানায় গিয়ে হাজির হন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। খবর ছড়িয়ে পড়তেই রঘুনাথপুর এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা।
তবে কী কারণে অভিযুক্ত ওই চার শিশুর উপর হামলা চালালেন, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার নেপথ্যের কারণ জানার চেষ্টা চলছে।

জগৎবল্লভপুরে কংগ্রেসের বিডিও অভিযান, জ্ঞানেশ কুমারের কুশপুতুল দাহ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

রঘুনাথপুরে চার শিশুকে কোপানোর অভিযোগ, থানায় হাজির অভিযুক্ত

আপডেট : ১৮ অগাস্ট ২০২৬, মঙ্গলবার