১৪ অক্টোবর ২০২৬, বুধবার, ২৭ আশ্বিন ১৪৩৩
১৪ অক্টোবর ২০২৬, বুধবার, ২৭ আশ্বিন ১৪৩৩

মৃত্যুর সঙ্গে লড়ছে ক্যানসার আক্রান্ত স্ত্রী, থ্যালাসেমিয়া রোগীকে রক্ত দিয়ে মানবতার নজির স্বামীর

নিজস্ব সংবাদাতা, নতুন গতি : প্রিয়তমা স্ত্রী ক্যানসারের চতুর্থ ধাপে শয্যাশায়ী, জীবনের সঙ্গে লড়ছেন মৃত্যুর পাঞ্জা লড়ে। তবুও অন্যের জীবন বাঁচাতে এক মুহূর্তের জন্যও দ্বিধা করলেন না স্বামী সুরাজ মণ্ডল। কঠিন পারিবারিক দুর্দিনেও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি। ঘটনাটি সাগরদিঘির। সেখানকার এক বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী খালিদা বেগম। তাঁর রক্তের গ্রুপ ‘এ পজিটিভ’ (A+)। হঠাৎ করেই তাঁর হিমোগ্লোবিনের মাত্রা বিপজ্জনকভাবে কমে ৫.১ গ্রামে নেমে আসে। রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন দেখা দেয়। পরিবারের লোকজন দিশেহারা হয়ে সাগরদিঘির পরিচিত রক্তযোদ্ধা সঞ্জীবের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে বিন্দুমাত্র দেরি না করে দ্রুত রক্তদাতার ব্যবস্থা করেন সঞ্জীব। তাঁর ডাকে সাড়া দিয়েই বিনোদমাটির বাসিন্দা সুরাজ মণ্ডল ছুটে যান সাগরদিঘি ব্লাড সেন্টারে এবং নিঃসংকোচ রক্তদান করে বাঁচান ওই থ্যালাসেমিয়া রোগীর প্রাণ।

বোলপুরে রাজধানী সার্কাসের শুভ উদ্বোধন, প্রথম দিনেই দর্শকদের ভিড়

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মৃত্যুর সঙ্গে লড়ছে ক্যানসার আক্রান্ত স্ত্রী, থ্যালাসেমিয়া রোগীকে রক্ত দিয়ে মানবতার নজির স্বামীর

আপডেট : ২৩ অগাস্ট ২০২৬, রবিবার