২২ জুন ২০২৬, সোমবার, ৭ আষাঢ় ১৪৩৩
২২ জুন ২০২৬, সোমবার, ৭ আষাঢ় ১৪৩৩

রঘুনাথগঞ্জে পুলিশের কন্ট্রোল রুম উদ্বোধন ও রক্তদান শিবির 

নতুন গতি, জঙ্গীপুর:

রঘুনাথগঞ্জে পুলিশের কন্ট্রোল রুম উদ্বোধন ও রক্তদান শিবির আয়োজিত হল বৃহস্পতিবার। পুজোর আগে আর কয়েকদিন পরেই শুরু হচ্ছে বাঙালির সবচেয়ে বড় পূজা দুর্গা পূজা। এই পূজা উপলক্ষে এলাকায় যাতে কোন রকম অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই লক্ষ্যেই জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা বিষয়ক বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

রঘুনাথগঞ্জ শহরকে একশোরও বেশি সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হচ্ছে। বিশেষ করে নারী সুরক্ষাতে জোর দেওয়া হচ্ছে। নিরাপত্তা জনিত কোন প্রকার সমস্যা বা ইভ টিজিংয়ের ঘটনা ঘটলে যাতে শীঘ্রই পদক্ষেপ গ্রহণ করা যায় তারই পুলিশের এই প্রচেষ্টা বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার রঘুনাথগঞ্জ থানা চত্বরে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় পাশাপাশি এই কন্ট্রোল রুমের উদ্বোধন করা হয়। পুলিশ সুপার অমীত কুমার সাউ এই কন্ট্রোল রুমের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মহম্মদ নাসিম সহ অন্যান্যরা।

সর্বাধিক পাঠিত

বীরভূমে ৭ লক্ষ টাকার জাল লটারির টিকিট উদ্ধার, গ্রেফতার ১

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

রঘুনাথগঞ্জে পুলিশের কন্ট্রোল রুম উদ্বোধন ও রক্তদান শিবির 

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, শনিবার