২৩ মে ২০২৬, শনিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
২৩ মে ২০২৬, শনিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

রেল লাইনের পাশে যুবকের রহস্যজনক দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য !

পশ্চিম মেদিনীপুর:  সোমবার সাত সকালে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বালিচক ও ডুঁয়া রেল স্টেশনের মাঝামাঝি এলাকায় রেললাইনের পাশে অজ্ঞাত পরিচয় এক যুবকের রহস্যজনক দেহ উদ্ধারকে চাঞ্চল্য ছড়ালো এলাকায়।

জানা যায়, এদিন স্থানীয় এক বাসিন্দা রেল লাইনের পাশে একটি গুল্ম জাতীয় গাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই যুবকের দেহ দেখতে পান।সাথে সাথেই সে খবর চাউর হতেই ,এলাকায় মানুষের ভিড় জমে যায়।

স্থানীয়দের মারফত নিকটবর্তী রেল স্টেশন ও প্রশাসনে খবর দেওয়া হয়।

আগে ওই এলাকায় ওই যুবককে কখনও দেখা যায়নি বলে দাবি স্থানীয়দের। প্রাথমিকভাবে খুনের তত্ত্ব সামনে আসছে। কিভাবে যুবকের দেহ এই এলাকায় এলো ? রীতিমত ধন্দ্বে রয়েছে এলাকাবাসী। ঘটনস্থলে ডেবরা থানার পুলিশ পৌঁছছে।

মৃত যুবকের নাম পরিচয় এখনও জানা যায়নি।এদিকে এই দেহ রেল নাকি লোকাল থানা উদ্ধার করবে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। এলাকাবাসীদের মধ্যেও রহস্যজনক এই দেহ উদ্ধারে কানঘুসো চলছে। ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে , মৃত যুবকের জামার পকেট থেকে একটি পরিচয়পত্র পাওয়া গিয়েছে,তাতে হেমন্ত কুমার সামন্ত নাম লেখা ও ঘাটালের মনসুকার ঠিকানা রয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছেন রেল ও পুলিশ আধিকারিকেরা।

মেখলিগঞ্জ শহরে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল সংঘটিত করল এসইউসিআই (কমিউনিস্ট)

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

রেল লাইনের পাশে যুবকের রহস্যজনক দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য !

আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, সোমবার