০৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ২১ আশ্বিন ১৪৩৩

ঘাটালে তৃণমূল সদস্যের ব্যক্তিগত গোডাউন থেকে উদ্ধার বন্যার ত্রাণ সামগ্রী ঘটনায় উত্তেজনা

আনজুম মুনীর, পশ্চিম মেদিনীপুর: ঘাটাল ব্লকের মনসুকা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সদস্যের ব্যক্তিগত গোডাউন থেকে উদ্ধার হল একাধিক ত্রিপল ও বন্যার ত্রাণ সামগ্রী। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকেরা। অভিযোগ, মনসুকা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য রামপাল বন্যার সময় সরকারের দেওয়া ত্রাণ সামগ্রী নিজের ব্যক্তিগত গোডাউনে মজুত করে রেখেছিলেন।

স্থানীয়দের দাবি, বন্যার সময় বহু দুর্গত মানুষ প্রয়োজনীয় ত্রাণ পাননি। ওই গোডাউন থেকে ত্রিপল ও অন্যান্য ত্রাণ সামগ্রী উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে জড়ো হয়ে অভিযুক্ত পঞ্চায়েত সদস্যকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ঘাটালের বিধায়ক শীতল কপাট এবং ঘাটাল থানার পুলিশ। অভিযুক্ত তৃণমূল সদস্য রাম পালের দাবি, অঞ্চল কমিটির নির্দেশেই তিনি ওই সামগ্রী নিজের গোডাউনে রেখেছিলেন। রাম পালকে ঘাটাল থানার পুলিশ আটক করে ঘাটাল থানায় নিয়ে যায়।

জগৎবল্লভপুরে কংগ্রেসের বিডিও অভিযান, জ্ঞানেশ কুমারের কুশপুতুল দাহ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ঘাটালে তৃণমূল সদস্যের ব্যক্তিগত গোডাউন থেকে উদ্ধার বন্যার ত্রাণ সামগ্রী ঘটনায় উত্তেজনা

আপডেট : ২০ মে ২০২৬, বুধবার